১। যে প্রিয় নবীজীর দঃ দরূদ পড়েন ফেরেশতা, পাক রাব্বানা
সে প্রিয় নবীজীর দঃ দরূদ সদা ওহে মুমি’ন পড় না!!
২। যে প্রিয় নবীজীরে দঃ দেখলে একবার জান্নাতে হয় ঠিকানা
সে প্রিয় নবীজীর দঃ পাক রওযা কতনা সুন্দর জানিনা??
৩। যে প্রিয় নবীজীর দঃ কলেমা পড়লে দোযখের ভয় থাকবে না
সে প্রিয় নবীজীর দঃ পাক রওযা দেখাও একবার রাব্বানা।।
৪।মক্কার কত মুশরিক কাফের দেখলো নবীজীর দঃ চেহারা
সেই না নবীজীর দঃ উম্মত হয়ে, একবারও তাঁরে দেখলাম না।।
৫।উম্মতি উম্মতি বলে নবীজী দঃ কেঁদে হলেন উতলা
সে প্রিয় নবীজীর পাক রওযা দেখাও একবার রাব্বানা।।
৬।যে প্রিয় নবীজীরে দঃ সালামি দেয় ৭০ হাযার ফেরেশতা
সে প্রিয় নবীজীর দঃ পাক রওযা দেখাও একবার রাব্বানা।।
৭ নূর নবীজীরে দঃ দেখতে মুমি’ন যদি কর বাসনা
সে প্রিয় নবীজীর দঃ দরূদ সদা ওহে মুমি’ন পড় না!!
৮। দরুদ পড়ে পাক বিছানায় শুয়ে তাঁরে ভাবনা
স্বপ্ন যোগে দিদার পাবে, পৌঁছে যাবে মদীনা।।
৯। তাই নিশিদিন আমার মনে একটাই শুধু ভাবনা
কবে হবে নবীজীর দঃ দিদার, যাবো সোনার মদীনা??
১০। মোর নবীজী দঃ দিদার ছাড়া কিছুই যে আর ভাবি না
সে প্রিয় নবীজীর দঃ পাক রওযা দেখাও একবার রাব্বানা।।
১১। কত জনায় নবীজীর দঃ দিদার পেয়ে হইল ভাগ্যবান
এ অধমের নবীজীর দঃ দিদার কোন দিন ও কি হবে না?
১২। দয়াল মালিক দয়া কর, দেখাও সোনার মদীনা
প্রিয় নবীজীর দঃ দিদার বিনা, প্রাণ যে আমার বাঁচে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






