ব্যক্তিগত প্রয়োজনে অযীফার কিতাব কিনতে গিয়ে আমার যে ভয়াবহ অভিজ্ঞতা হল তা বন্ধুদের সাথে শেয়ার করছি।
পবিত্র শবে বরাতের কয়েক দিন আগে গেলাম আন্দর কিল্লার বই পড়ায়। উদ্দেশ্য কয়টা অযীফার কিতাব কিনে নিয়ে প্রিয়জনদের গিফট দেব। অযীফার কিতাব কিনবার সময় দেখলাম, সবগুলা অযীফার কিতাব বাংলা বই পড়ার নিয়মে ছাপানো হয়েছে। যার বাম দিক থেকে পড়া শুরু করতে হয়। অযীফা গুলো প্রকাশ করেছেন, দেশের বিভিন্ন নামজাদা প্রকাশনী। অনেক খুঁজে ঢাকার এক প্রকাশকের ছাপানো অযীফার কিতাব কিনলাম। যেটা গতানুগতিক ধারা কে চ্যালেঞ্জ করে বহু শতাব্দী প্রাচীন আরবি নিয়ম অনুসরণ করে ছাপানো হয়েছে। যার লেখার আকার (ফন্ট) বড় ,সাথে আরবী উচ্চারণ ও বাংলা অনুবাদ দেয়া আছে। খুশীমনে ঐ অযীফার কিতাব কিনে বাসায় ফিরে এলাম।
বাসায় আসার পথে রিক্সায় বসে শুধু ভাবছি আর ভাবছি। হায়রে ডিজিটাল যুগ!! টাকার ধান্ধায় পবিত্র কুরআনের বহুল প্রচলিত ও সর্বজন স্বীকৃত পাঠরীতি কে পাল্টে দেয়া হলো!!!!!
এ কোন ফেরাউনের যুগে আমরা বাস করছি??
বিশ্বের একমাত্র অবিকৃত সুপ্রাচীন ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনের প্রচলিত ও স্বীকৃত পাঠরীতি বেমালুম পাল্টে দেয়ার এ অধিকার প্রকাশকদেরকে কে দিল?? মহাগ্রন্থ কুরআনুল করীমকে নিয়ে এহেন ঘৃণ্য অপকর্মের দুঃসাহস এরা পায় কোথায়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


