রাব্বি আরিনি উনজুর ইলাইক বলে,
কাঁদতে কাঁদতে মুসা নবী আ: পেরেশান,
তুর পাহাড় পুড়ে সুরমা হল,
মুসা আ: নবী জ্ঞান হারান।।
কোন নবীর ভাগ্যে হলনা এতবড় সম্মান,
আমার নবীজী হয়ে গেলেন আরশে উলার মেহমান।।
নুবুয়তের দাবী ছেড়ে দিয়ে উম্মতের খাতায় নাম লেখান,
ধন্য ঈসা মরিয়ম তনয়, বুঝেছেন নবীজীর শান ও মান।
কোন নবী রাসুল পেলেননা এত বড় সম্মান,
আমার নবীজী হয়ে গেলেন লা মাকানের মেহমান।
আমার নবী এক নিমেষে, পৌছে যান বায়তুল মুকাদ্দাসে
সব নবীদের হলেন ইমাম, মোর নবিজীর শান মহান ।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


