তোমার দয়া থাকলে দয়াল, দুনিয়ার সাথে যুযতে পারি,
তোমার দয়া মাথায় নিয়ে হাজার জীবন দিতে পারি।
তোমার দয়া থাকলে দয়াল, দু:খ সাগরে ভাসতে পারি,
মারো বাচাও, কিংবা তীরে ভেড়াও তরী??
সবি হেসে সইতে পারি;
যেখানে থাকি যেভাবে থাকি, সংগে থেকো দয়াল তুমি,
তোমার দয়া ছাড়া আমি, এক মুহুর্ত না বাচতে পারি!!
আমায় তুমি ছেড়ো না খোদা,পাপী নফসের সাথে একা,
তোমার ছায়া থাকলে দয়াল,পরোয়া কারো করিনা।।
কেটে যাবে এ দু:খ রাত, আসবে ফিরে সুপ্রভাত
এ আশাতেই আছি বেচে, নইলে কবেই যেতাম মরে,
নয়ত জীবন দু:খময়, নয়তা শুধু বেদনাময়,
দু:খ শোক ভুলে গিয়ে,সুমুখ পানে যাও এগিয়ে,
এক জীবনে দয়াল তুমি,
এতো সুখ দিয়েছো মোরে,
কেমনে করি তার শুকরিয়া??
দয়াল উপায় জানি না, ভাষা খুঁজে পাই না।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


