গনতন্ত্রের মডেল- আহমাদ ইউসুফ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
"গোল টেবিল বৈঠক চলছে
কর্মশালাও হচ্ছে ইদানীং।
চলছে লাগাতার, অফুরন্ত হাওয়া পালে তার
চলছে আন্দোলন গনতন্ত্র রার।
সভা-সেমিনারও হচ্ছে আজকাল
টিভিতেও টক শো জমছে খুব।
ব্লগ আর ফেসবুকে চলছে আলোচনা
তরুন যুবা সবে গাইছে প্রগতির বন্দনা।
বাম দল, রাম দল সবে মিলে একদল
ঠুনকো অজুহাতে করছে নিশানা।
ভিন্নমত, ভিন্নপথ চলছে নিপীড়ন
আহ? চলছে বেশ গনতন্ত্রের আন্দোলন।
এভাবেই চলছে আজ একুশ শতকের বাংলা
ভিশন-২১ অর্জনের কাগুজে কথামালা।
প্রশাসন, সমরায়ন কৌশলে চলছে
গনতন্ত্র রার নামে পাবলিক মরছে।
পথে বাধা, ব্যারিকেড রেল যায় উল্টে
নদী পথে নিরাপদে চায় সবে পৌছতে।
অবরোধে বাসে আগুন, মানুষ পুড়ে মরছে
প্রশাসনের নাকের ডগায় নাশকতা চলছে।
কেউ দেখে তো কেউ দেখে না দায় পড়েছে কার?
জাতিসংঘ দূত পাঠাল তারানকো নাম তার।
দফায় দফায় আলোচনা, ল্য শুধু সমঝোতা
ইসি বলেন ভোটের কথা, এটাই নাকি বাধ্যকতা।
দলের ভেতর আরেক দলে করছে দলাদলি
দল ছেড়ে কেউ বাইরে গিয়ে করছে তাবেদারি।
কে যাবে আর কে যাবেনা এটাই যখন কথা।
ভোটাররা সব ঘরে বসে খুলছে পানের বাটা।
নির্বাচন হতেই হবে এটাই এখন এইম
কেউ জানে না, কে খেলিবে কোন ধরনের গেইম।
ধন্য ধন্য রব উঠেছে দেশ ও বিদেশে
গনতন্ত্রের মডেল হল সোনার বাংলাদেশে।
যখন তখন মত পাল্টানো এটাই যাদের হবি।
এমন নাটক দেখে শেষে নিরব হল কবি।"
*** কবিতাটির রচনাকাল ২০ জানুয়ারি ২০১৪ খ্রিঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পরেই। ০৫ জানুয়ারি নির্বাচনের পর থেকেই শুরু জাতীয় সংকট আজও চলছে, তারই সাথে চলছে সংকট উত্তরনের হাজারো উপায়ের ব্যর্থ প্রচেষ্টা। সুতরাং সময়ের বিচারে আমার কবিতার উপযোগ এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করছি। তাই আবারও পুরনো কবিতা রিপোষ্ট করছি। ধন্যবাদ সবাইকে.................আহমাদ ইউসুফ, পাবনা সদর, ২৩-০৩-২০১৫ খ্রিঃ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।