somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"তোমরা যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পার নি''

২০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★★★ বিসিএস পরীক্ষার প্রতি সবারই থাকে বাড়তি মনযোগ। পরীক্ষার্থীদেরও থাকে প্রানান্ত প্রচেষ্টা। কিন্তু বিসিএস পাশ না করলে কি হয়? শিক্ষা সভ্যতা সব কি জলে যায়? যায় না, কোন কিছু শেষ হয়ে যায় না। বরং অনেক নতুন সম্ভাবনার দুয়ারও খুলতে পারে। যাই হোক যারা বিসিএস পাশ করে চাকরী পায় নি তাদের অন্তত এই বিষয়টা ভেবে স্বস্থি পাওয়া উচিত, দেশের জনগনের প্রত্যাশার চাপ নিতে হয় না তাদের। আর স্যুট টাই পরে দামি সরকারি গাড়িতে চড়ে টিআর, কাবিখা ও অন্যান্য প্রকল্পের টাকা আত্মসাত করতে হয় না। জনগনের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আবার সেই জনগনকেই শোষনের হাতিয়ার বানাতে হয় না বলে বিসিএসে অকৃতকার্যরা তৃপ্তির ঢেকুর তুলতে পারেন।

★★ বিসিএস পরীক্ষা নিয়ে খুব একটা স্পষ্ট ধারনা ছিল না ছোটবেলায়। বিসিএসের সাথে ক্যাডার শব্দ নিয়ে ছিল আর এক অস্বস্থি। ক্যাডার মানে সন্ত্রাসী। বিসিএস মানেই যে চাকুরী অর্থাৎ সরকারি চাকুরীতে ঢোকার পরীক্ষার নামই বিসিএস এ তত্ত্ব হজম করতে বেশ
সময় লেগেছে। তবে বিসিএস পরীক্ষা দিব, সরকারি বড় কর্তা হব এরকম দুঃস্বপ্ন কখনো দেখিনি। এটা একটা বিশাল পরিধির স্বপ্ন কিনা তাই দুঃস্বপ্ন বললাম, যা আমার এ্যান্টেনায় ধরা পড়েনি। যাই হোক বিসিএস পরীক্ষা পাশ করে সরকারি বড় আমলা যে হইনি সেটাই স্বস্থিদায়ক ব্যাপার। কতটা শান্তি পাওয়া যায় সততায় বর্তমান কর্মস্থলে না আসলে বুঝতাম না। বিসিএস পাশ করে অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা হওয়ার চেয়ে এই ঢের ভালো। তবে হ্যা একটা চান্স নিয়ে দেখতে হবে, কোয়ালিফাই হই বা না হই নিজেকে প্রমান করার একটা সুযোগ হাতছাড়া করতে চাইনা। বিসিএস পরীক্ষায় একবার এ্যাটেন্ড করতে চাই।

★★ বিসিএস প্রস্তুতির জন্য চমৎকার কিছু টেকনিক শেয়ার করলাম। আশা করি বন্ধুদের কাজে লাগবে।

মনে রাখার সহজ টেকনিক
--------------------------------
যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার
উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC পাশ করে BBA
পড়তে আস্ট্রেলিয়া গেল)
★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।

মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল
টেকনিকঃঃ-2[ সুমি তুই আজ ওই বাম সিলিকা র
কুলে ]
★সু - সুদান/সৌদিআরব
★মি - মিশর
★তু - তুরস্ক/তিউনিসিয়া
★ই - ইরাক/ইসরাইল
★আ - আলজেরিয়া, আরব আমিরাত
★জ - জর্ডান
★ও - ওমান
★ই - ইরান/ইয়েমেন
★বা - বাহরাইন
★ম - মরক্কো
★সি - সিরিয়া
★লি - লিবিয়া
★কা - কাতার
★কু - কুয়েত
★লে - লেবানন

ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশের যে সকল
জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (কুলাপনী/ অথবা "লাল'নীল'পাচ'কুড়ি")
★কু---কুড়িগ্রাম (১২টি)
★লা --- লালমনিরহাট (৫৯টি)
★প ---পঞ্চগড় (৩৬টি)
★নী --- নীলফামারী (৪টি)

পারমাণবিক সাবমেরিন
আছেঃ৬টি
টেকনিকঃ ঃ-4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত

বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ -5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি - সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ - জয়পুরহাট
★৪। চু - চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা - লালমনিরহাট
★৭। গা - গাইবান্ধা

♦GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6["ওমা সৌদি বেয়াইন আমারে
কাতুকুতু"দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার

♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7[চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান

♦OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু ও
লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু'কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা,
আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।

♦CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ] [(নিপা'ই MTV
FILM BS(ভালোবাসে)]
★N-Nepal,
★I-Iran,
★P-Pakistan,
★A-Afganistan,
★I-India.
★M-Malaysia,
★T-Thailand,
★V-Vietnam,
★F-Filipine,
★I-Indonesia,
★L-Laos,
★M-Mayanmar,
★B-Bangladesh,
★S-Srilanka,

♦পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান। আরব
উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার দেশগুলোঃ
♦ টেকনিকঃ10 ঃ[ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন

♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
♦ টেকনিকঃ-11ঃ [তাজাকোচিফিম।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া

♦SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 ঃ[ “ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

♦FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [“ সিতাদহ ”]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং

♦7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 ঃ [“ আমি অমেত্রি মনা ”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের
রাজধানি)

♦স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15ঃ [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে

♦বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া

♦D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 ঃ [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
ASEAN ভুক্ত ১০টি দেশঃ

♦টেকনিকঃ-18 ঃ[ “ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ - বন্ধনির
ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানি )

বিভিন্ন (Golden Cresent)
♦মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19"আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান

♦(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ।“
★টেকনিক:-20 "নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ

♦(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক:-21"মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
""Golden Village"""
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গাজা
উৎপাদনকারী অঞ্চল..

♦বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA)(স্পা পানির নাম মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)

♦মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-­জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার=বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।

♦যে সব রাষ্ট্রের আইন সভার নাম "কংগ্রেস"-
টেকনিকঃ-24
(কলি BBA পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি

★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
-----------------------------
♦টেকনিক-25
জাপানি শব্দঃ
"[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায়
করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে "]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )
------------------------------
------------------------------
♦টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[" গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে
খদ্দর পরে "]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)
------------------------------
------------------------------
♦টেকনিক-27
[" এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার
কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে
গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে"]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল,
চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-----------------------------------
-----------------------------------
♦টেকনিক-28
[" ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না "]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
------------------------------
------------------------------
♦টেকনিক- 29
[" ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে "]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ

♦মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)

★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল
---------------
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×