somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৥ অযথা দাড়িপাল্লা নিয়া মানুষকে মাপতে যাবেন না ৥

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** আমরা অনেক সময়ই সত্যের মাপকাঠি কিংবা মানবিকতার মানদন্ড নিজের মতো করে ধরে নেই। অনেকটা নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো অবস্থা। বাংলা সিনেমার একটা কমন ডায়লগের মতো, “ আইন নিজের হাতে তুলে নিবেন না”। কিন্তু বর্তমান সমাজে আইনের যাচ্ছেতাই ব্যবহারের সাথে সাথে নিজের মত ও পথকে প্রাধান্য দেওয়া লোকের সংখ্যা ভুরি ভুরি।

*** চর্মচক্ষের বাইরেও আর একটা নিগুঢ় সত্য আছে সেকথা মাথায় রাখতে হবে (আধ্যাত্মিকতার কথা বলছি না)। দৃষ্টিভ্রম কিংবা মতিভ্রম মানুষেরই সাধারন বৈশিষ্ট্য। মূলতঃ জগতের সব কিছুই আপেক্ষিক, ধ্রুবক বলে কিছু নেই। এই যেমন সূর্য প্রতিদিন একই সময় উদয়-অস্ত হয় না, প্রতিদিনই রৌদ্রজ্যোল আবহাওয়া আপনি দেখবেন না। মানুষের মত ও পথ সবসময় একই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারে না। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, পৃথিবীর বাঘা বাঘা বিজ্ঞানী, দার্শনিক, কবি-সাহিত্যিক বা মনীষীদের মতেরও সীমাবদ্ধতা আছে (ঐশী বানী প্রাপ্ত নবী-রাসুলদের কথা আলাদা)।

*** সারকথাঃ যারা নিজের মতে অটল থাকতে চান, তো ভাল কথা, ঘাউরামি না কইরা সত্য ও ন্যায়ের পথেই অটল থাকেন। অযথা দাড়িপাল্লা নিয়া মানুষকে মাপতে যাবেন না।

বিঃদ্রঃ ইহা কোন অাধ্যাত্মিকতার বানী নয়। একান্তই নিজের ব্যক্তিগত ও জীবনঘনিষ্ট উপলব্ধি।

20/03/2016, খ্রিঃ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×