আজকে সকালের গল্প:
দ্বীপ। আমাদের এলাকার ক্লাস ৫'এ পড়ুয়া একটা ছেলে। যখনই সময় পাই, এলাকার অনেকেই আমাদের বাসায় ক্রিকেট খেলার জন্য চলে আসে। আজকে খেলার মাঝে ছেলেটা আমাকে বলতেসে...
"ভাইয়া, আপনাদের গেট আটকায় উনারা প্যান্ডেল টানায় গানা করার জন্য যেই স্টেজ বানাইতেসে, এইটার টাকা কি আপনারা দিসেন?"
কঠিন প্রশ্ন। সরকারের ফান্ডের কথা ওকে বলে লাভ নাই, "না তো, কেন?"
"উনারা আজকে নববর্ষ করে, আমরা তো কালকে করি? আপনারা কবে করেন?"
একটু অবাক হয়েই জিজ্ঞাস করলাম, "আমরা তো আজকে করি, তোমরা কালকে কর কেন?"
"ভাইয়া, আমরা তো সবসময়ই কলকাতার সাথে করি।"
হাসতে খেলতে দেশপ্রেমকে আল্টিমেট বূড়া আঙ্গুল দেখাল এই হিন্দু ছেলেটি।
এখন কথা হইল, কেউ এই বিষয়কে উদ্দেশ্য করে হিন্দুদের গালিগালাজ করতেই পারে। বাংলাদেশে বসে অন্য দেশের গোলামী করার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তাকে রাজাকার ডাকতেই পারে।
কিন্তু তাতে কি কোনও সমস্যার সমাধান হবে? বরং আরও ঘোলাটে হবে বিষয়টা। গ্যান্জাম আরও বাড়বে, খুশি হবে বামপন্থী ক্যাচালবীদরা।
সমাধান:
যার ধর্ম তাকে পালন করতে দাও,
হরতাল বন্ধ করে আমাকে কাজ করতে দাও,
মঞ্চ সরিয়ে আমার চলাচলের শাহবাগ দাও,
আমার বাংলাদেশ আমাকে ফিরিয়ে দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




