somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদেরই একজন রূপক বিধৌত সাধু

২৭ শে জুন, ২০২২ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানবিক ব্লগার জ্যাক স্মিথ এর মন্তব্য থেকে ::
আমি ভাষা হারিয়ে ফেলেছি!! কান্নার রিয়্যক্ট খুজলাম কিন্তু পেলাম না। :(( গত কয়েক বছর ধরে সামহয়্যারইন ব্লগ মাঝে মাঝেই ভিজিট করি, যেদিন ভিজিট করি সেদিন আমার সারা রাত কেটে যায় মানুষের লেখা পড়তে পড়তে। আপনার লেখাও অনেকদিন ধরে পড়ি, বিশেষ করে আপনার কবিতা আমার ভালো লাগে।

অনেকদিন ধরে একাউন্ট করবো করবো করেও করা হয় না কিন্তু আজ আপনার হৃদয়বিদারক কাহিনি পড়ে একাউন্ট না করে পাড়লাম না। আপনার কষ্টের কথা পড়ে আমি নিজেও ঠিক কতটা কষ্ট পেয়েছি তা লিখে প্রকাশ করার মত ক্ষমতা আমার নেই।
ঠিক কি বলবো বুঝতে পারতেছি না, আমার মাথায় শুধু একটা বিষয় ঘুর ঘুর করতেছে তা হচ্ছে - একজন লেখক, একজন কবি, বিশেষ করে সামহয়্যারইন ব্লগের একজন পুরোনো গুণী ব্লগার কিভাবে এতটা কষ্টে থাকতে পারে!!! আমার ধারণা মতে স্বচ্ছল এবং প্রতিষ্ঠিত লোকজনই এখানে লিখালিখি করে। তাহলে এত বড় এক কমিউনিটিতে বছরের বছর ধরে লিখালিখি করে লাভ কি যদি ব্যক্তিগত সুবিধা অসুবিধার নূন্যতম খোঁজ খবর রাখার মত কেউ না থাকে? সহ ব্লগাদের খোঁজ খবর যদি কেউ না-ই রাখে তাহলে এই ব্লগের স্বার্থকতা কি?
আপনার এই দুরাবস্থা দুর করার মত সামর্থ যদি আমার থাকতো তাহলে তৎক্ষানিক ব্যবস্থা নিতাম, তবে আপনার বিষয়টা আমার মাথায় থাকবে। যদি কিছু করতে পারি তাহলে শান্তি পাবো। ভালো থাকবেন, যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে, আশাহত হওয়া চলবে না। সময় সবকিছু ঠিক করে দিবে।

মানবিক ব্লগার নতুন নকিব এর মন্তব্য থেকে ::
আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ, আপনার জন্য কিছু করতে পারিনি। ৭ জানুয়ারি ২০১৮ ইং তারিখের আগে পরে এই ব্যাপারে আপনার সাথে কথা হয়েছিল। তখন আপনি জানানোর পরে দু'এক জায়গায় কর্মসংস্থানের জন্য খোঁজ খবর নিয়ে কিছুটা চেষ্টাও করেছিলাম। যদিও সে চেষ্টায় সফল হতে পারিনি সেই সময়। পরবর্তীতে অনেক দিন আপনার সাথে তেমন যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। এই সময়টায় মনে মনে ভেবেছিলাম, আপনার অবস্থার হয়তো পরিবর্তন হয়েছে। কিন্তু এই পোস্ট দেয়ায় জানলাম, আশানুরূপ বা প্রয়োজন মাফিক তেমন কোন উন্নতি আসলে এখনও হয়নি।

যা হোক, হয়নি বলে যে হবে না, তা নয়। ইনশাআল্লাহ হবে। বিশ্বাস রাখুন, হবে। অবশ্যই হবে। আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি কোন অবস্থায় হতাশ এবং আশাহত হবেন না। যত সমস্যাই আসুক, আপনি কখনও ভেঙ্গে পড়বেন না। চেষ্টা চালিয়ে যান। আমি আবারও একটু চেষ্টা করে দেখতে চাই। আপনাকে মেইল দিয়েছি। দয়া করে মেইল বক্স চেক করবেন।

আমরা কি একটিবার চেষ্টা করে দেখতে পারিনা যাদের সামর্থ আছে একজন রূপক বিধৌত সাধু'র একটা কর্মসংস্থানের?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৩১
২০টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×