
ইসরাইলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধীদল তথা বিএনপি'র নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে।

এমনই প্রেক্ষাপটে, গণ অধিকার পরিষদের নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন বলে বিস্ফোরক তথ্য দিল সময় নিউজ। সময় নিউজ আরো জানিয়েছে যে, নুরুল হক নুরের সঙ্গে বৈঠকের পাশপাশি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বৈঠক হয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেন্দি এন সাফাদির কেন গোপন বৈঠকগুলো গনমাধ্যমে প্রকাশ করে দিচ্ছে? গোপন বৈঠকের কথা প্রকাশ করাই কি গোয়েন্দাদের কাজ?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




