somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ও তার গোয়েন্দা সংস্থা 'র' পুরোদমে কাজ শুরু করেছে

১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৫ আগস্ট জয় যে কথা বলেছিল সে কথা থেকে জয় ধীরে ধীরে সরে আসছে এবং সে এখন যা বলছে সেটা তার নিজের কথা না এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর কথা।

৫ আগস্ট : শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।

৭ আগস্ট : জয় ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা।

একই দিন (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতা-কর্মীদের উদ্দেশ করে এক ভিডিও বার্তায় জয় বলে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’

৮ আগস্ট : ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করে জয়। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না—শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন। জয় বলে, ‘শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন, ‘গত কয়েকদিন আমাদের দলের নেতা ও কর্মীদের ওপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে। এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব। আমরা তাদের একা ছেড়ে যাব না।’

একই দিন (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি।’

৯ আগস্ট : ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছে, তাঁর মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।

একই দিন (৯ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে জয় বলে, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন।’ জয় জানান, নেতা কর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত।

সবশেষ ১০ আগস্ট : জয় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তাঁকে সে সময়টুকু দেওয়া হয়নি।’

জয় বলে, যদিও রাষ্ট্রপতি সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ‘আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’।

সজীব ওয়াজেদ জয় আরও বলে, ‘আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।’



জনগনও চায় তিনি ফেরত আসুক। বিচার হোক গণহত্যার, আয়না ঘর নির্যাতনের, পিলখানা হত্যার, শাপলা চত্বর হত্যার, ভোটাধিকার কেড়ে নেওয়ার।



সূত্র এখানে।

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৪
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×