somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শক্তের ভক্ত, নরমের জম! / এনবিআরের অনৈতিক অর্থ / ঘুষ বাণিজ্য।

১৩ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামে অরাজকত সৃষ্টি করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং তারা আরো আগ্রাসী হয়ে উঠে।


এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে তারা এনবিআরকে বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তারা আরো বলছেন তাদের মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা আরো এককাঠি এগিয়ে প্রতীকী কাফনের কাপড় পরে প্রতিবাদ করছেন। এখানে কথা হলো তারা কেন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে? তাদের তো চাকুরীচ্যুত করা হয়নি তাহলে কোন স্বার্থে তাদের এই বিরোধিতা?

গণহারে ক্ষমা প্রার্থনা-----
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর প্রথম সারির কয়েক জনকে যখন দুদক চিঠি ধরিয়ে দিলো তাদের অবৈধ সন্পদের তথ্য চেয়ে তখনই তাদের ডাইরিয়া শুরু হলো কেন? যেখানে কাফনের কাপড় পরে প্রস্তুত সেখানে সামান্য সম্পদের তথ্য চাইতেই কেন রণে ভঙ্গ দিলেন? তারা কী তাহলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন যে দুদকের চিঠি পাওয়া মাত্রই দুহাটু ঠক ঠক করে কাঁপছে? আপামোর জনতা জানে যে এনবিআরের একজন পিয়নও কোটি টাকার মালিক, কমিশনাররা কেউ কেউ শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। আমরা আগওে দেখেছি মতিউর কীভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিল!

মাফ চাইলেই কী মাফ করা সম্ভব-------
তারা যে অনৈতিক আন্দোলন করেছে যার ফলে দেশের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে পরিমান ক্ষতি হয়েছে সেই ক্ষতির দায়ভার কে নেবে? এখন সময় হয়েছে মিডিয়ার ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা। প্রত্যেকের অর্থাৎ এটুজেড সবার আয়ের তথ্য অনুসন্ধান করা, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, চাকুরি চ্যুত করা এবং আইনের হাতে তুলে দিয়ে বিচারের মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করা। নাহলে ফেসিবাদের দোসরা আবারো সকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তার করবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৫৬
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

বাতাস ভাড়ি হবে লাশের গন্ধে

লিখেছেন ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১


ছবিঃ গুগল

আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×