somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমরা ধর্মীয় কারণে বিবর্তনে বিশ্বাস করে না?

৩০ শে জুন, ২০১১ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডারউইনবাদীদের দাবি অনুযায়ী বিবর্তন তত্ত্ব যেহেতু 'আদম-হাওয়া মিথ'-কে ভুল প্রমাণ করেছে সেহেতু জুদায়ো-খ্রীষ্টান ও ইসলাম ধর্মে বিশ্বাসীরা নাকি এই তত্ত্বকে মেনে নেয় না। বিবর্তন তত্ত্বকে সত্য প্রমাণ করার জন্য এটি তাদের একটি মোক্ষম অস্ত্র, যদিও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করতে বলা হলে পিছলাইয়া যাওয়া হয়। তাদের দাবি যে নিতান্তই হাস্যকর ও মিথ্যা – তা এক্ষুণি প্রমাণ করে দেয়া হবে। কু-তর্কের খ্যাতিরে ধরেই নেয়া যাক যে বিবর্তন তত্ত্ব যেহেতু 'আদম-হাওয়া মিথ'-কে ভুল প্রমাণ করেছে – অর্থাৎ বানর জাতীয় লেজওয়ালা প্রজাতি থেকে লেজবিহীন মানুষ বিবর্তিত হয়েছে – সেহেতু জুদায়ো-খ্রীষ্টান ও ইসলাম ধর্মে বিশ্বাসীরা এই তত্ত্বকে মেনে নেয় না।

ভাল কথা। কিন্তু মানুষ ব্যতীত আরো মিলিয়ন মিলিয়ন প্রজাতির ক্ষেত্রে ডারউইনবাদীরা কী বলবেন? যেমন তারা যদি মাছ থেকে সরীসৃপ হয়ে পাখির বিবর্তন, এক কীট-পতঙ্গ থেকে অন্য কীট-পতঙ্গের বিবর্তন, এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদের বিবর্তন, চতুষ্পদ কোনো জন্তু থেকে তিমির বিবর্তন, অস্তন্যপায়ী প্রজাতি থেকে স্তন্যপায়ী প্রজাতির বিবর্তন, ইত্যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইসলামে বিশ্বাসীদের মেনে নিতে কোনোই সমস্যা নেই। অন্যদিকে ডারউইনবাদীরা যদি এগুলোর কোনো একটিও প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু বিবর্তন তত্ত্বকেই ভুল হিসেবে স্বীকার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র মানুষের বিবর্তন ছাড়া অন্যান্য সকল প্রজাতির ক্ষেত্রে ইসলামে বিশ্বাসীরা পুরোপুরি নিরপেক্ষ হতে পারেন। অন্যদিকে ডারউইনবাদীরা কোনো একটি ক্ষেত্রেও নিরপেক্ষ হতে পারবেন না। প্রমাণ দেখাতে না পারলেও বিশ্বাস করতেই হবে! অথচ উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজ্ঞানের নামে গলাবাজি আর মিথ্যাচার করা হচ্ছে।

বাস্তবতা হচ্ছে বিবর্তন তত্ত্বের ক্ষেত্রে ইসলামে বিশ্বাসীরাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যাচাই করতে পারেন, যেটি ডারউইনবাদীদের পক্ষে সম্ভব নয়। ইসলামে বিশ্বাসীরা বিবর্তন তত্ত্বকে বিজ্ঞানের নামে বিশ্বাস করেন না এজন্য যে, এই তত্ত্ব পুরোপুরি কল্পকাহিনী আর হাস্যকর কিছু অনুমানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এ-যুগে চিপা-চাপি দিয়ে ও চাপাবাজি করে আর যা-ই করা যাক – বিলিয়ন বিলিয়ন মানুষকে অন্তত বোকার স্বর্গে ঘুমিয়ে রাখা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×