somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীই হবেন পরবর্তী রাষ্ট্রপতি

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এটা নিয়ে রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ডা. এস এ মালেক, জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিরক্ষা সচিব এম. ইদ্রিস আলী।


সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আগামী পাঁচ বছরের জন্য। আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে আগামী নির্বাচনসহ বিভিন্ন দিক পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হবেন পরবর্তী রাষ্ট্রপতি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন এবং যার ওপর তিনি নির্ভর করতে পারবেন এমন ব্যক্তিকেই পরবর্তী রাষ্ট্রপতি করা হবে বলে দলটির একাধিক সূত্র জানায়।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার পর বুধবার রাতে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী রাষ্ট্রপতি কাকে করা যায় সে বিষয়ে দলের নেতা ও মন্ত্রীদের চিন্তাভাবনা করতে বলেছেন বলে অপর একটি সূত্র জানায়।

এদিকে, স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার পর থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন। তাকেই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনয়ন দিতে পারে বলে শোনা যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন দিক থেকে দক্ষতা সম্পন্ন বলে তিনি সর্বমহলে গ্রহণযোগ্য। এই বিবেচনায় আবদুল হামিদ অ্যাডভোকেটকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং প্রবীণ রাজনীতিক হিসেবে
ডা. এস এ মালেকের নামও শোনা যাচ্ছে।


১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ডা. এস এ মালেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের বিভিন্ন সংকটময় মুহূর্তে বিশেষ করে ১৯৭৫ পরবর্তী ও ২০০৭ সালের ১/১১ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। তিনিও বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং শেখ হাসিনার আস্থাভাজন।

এছাড়া আলোচনায় সাবেক প্রতিরক্ষা সচিব ইদ্রিসের কথাও শোনা যাচ্ছে।



সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং জাতীয় সংসদের সদস্যদের ভোটে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×