১৮ বছরের তরুণী ও ভ্যানিটি ব্যাগ
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলে: তোমার কাছে কিছু খুচরো টাকা আছে?
মেয়ে: থাকার কথা।(ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে সে খুঁজতে থাকে) এই ব্যাগে কখনো কিছু খুঁজে পাওয়া যায় না! ... ওহ্, পেয়েছি।
ছেলে: এটা তুমি কী দিচ্ছ আমাকে! ব্যবহূত বাসটিকিট?
মেয়ে: হতেই পারে না! ...আরে, তাই তো! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে! আচ্ছা দাঁড়াও, দিচ্ছি তোমাকে কুড়ি টাকা।(আবার হাত ঢুকিয়ে দেয় ভ্যানিটি ব্যাগতাকছেলে: আবার কী দিচ্ছ?)মেয়ে: দেখি! ঠিকই বলেছ। ঠিকানা লেখা কাগজের টুকরো। কার যে ঠিকানা, ধারণাও নেই! কেন যে ওটাকে বয়ে নিয়ে বেড়াই সঙ্গে!ছেলে: কুড়ি টাকা কি সত্যিই আছে তোমার?
মেয়ে: আছে বাবা, আছে! চোখের সামনেই তো ছিল! দাঁড়াও, এখন পার্সটা বের করি।(আবার হাত ঢোকাল ভ্যানিটি ব্যাগে) জানো, এই ভ্যানিটি ব্যাগটা আমি সহ্যই করতে পারি না।
কিচ্ছু খুঁজে পাওয়া যায় না।
এই যে, পার্স খুঁজে পেয়েছি। না, এটা গত বছরের ক্যালেন্ডার। আমার এটার কী দরকার! বেহুদা ব্যাগে জায়গা দখল করে রাখে! (হাতড়াচ্ছে) ব্যাগও বটে আমার!!
ছেলে: কুড়ি টাকা তোমার সত্যিই আছে তো?
মেয়ে: ব্যাগটা এত অসুবিধাজনক! আরে, এই কাপড়ের টুকরো এল কোত্থেকে? ...ওহ, মনে পড়েছে। দুই বছর আগে ব্লাউজ বানানোর জন্য এ ধরনের কাপড় খুঁজছিলাম। কিন্তু বুঝলাম না, ওটা এখনো কী করছে আমার ব্যাগে!ছেলে: আমি তোমাকে কুড়ি টাকা দিতে বলেছিলাম, ফ্লেক্সি
লোড করবো বলে।
মেয়ে: কুড়ি টাকা? আগে বলবে তো! দাঁড়াও, ব্যাগে খুঁজে দেখি। একেবারে চোখের সামনেই পড়ে ছিল...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন