আমার পথ ছেড়ে দাও
আমার পথ ছেড়ে দাও বন্ধু, তুমি পারবেনা
তুমি পারবেনা আমার বরফ হৃদয় গলাতে।
শিশুর মত শব্দ করে কাদঁছ তুমি অকাতরে
চোখে তোমার নোনা জল, ঝরছে অঝোরে
ক্ষতিবৃদ্ধি কি তাতে? আমার নদীগুলো
সাগরের নোনাজলে ডুবে গেছে তার বহু আগে
সুতরাং আমার পথ ছেড়ে দাড়াও বন্ধু,
তুমি পারবেনা আমার ভেতরে করুনা জাগাতে
দরিয়ায় ভাসছে তরী- নারী আর শিশু
আশ্বাসের আশায় শূন্য দৃষ্টি আমার দিকে
আতঙ্কে বাকহীন শশকের মত নিস্তব্ধ
ওদের যন্ত্রনা বেঝার তাগিদ দিচ্ছ তুমি
কিন্তু আমার ভেতরের শিশুগুলি বুড়ো হয়ে গেছে
উত্তাপহীন-সেখানে নেই কোন প্রাণ
তাই এবার আমার পথ ছাড়,
তোমার মুখে আকুতির খই ফুটছে
জীবন্ত দৃশ্যের মত এঁকে চলেছো ছবি
হ্যা- ঠিক, অনেক বিভৎস সে সব চিত্র
তাই বলে ভাবছ বুঝি পারবে দ্রোহী করতে?
সিনেমায় দেখে দেখে অভ্যস্থ স্নায়ু আমার
চেতনায় বিম্বিত করেনা এ সব কোন চেতন
হত্যা, রক্ত, ধর্ষণ- বলে চলেছো তুমি এক নাগাড়ে
এসব আর নতুন কি?শুনছি, দেখছি সেই আজন্ম ধরে।
সুতরাং আমার পথ রোধ করে দাড়িঁয়োনা আর
তুমি পারবেনা হৃদযের বিবেকে নাড়াঁ দিতে
স্বজাতি হওয়ার দাবিতে করুনা চাইছো?
কি লাভ বল? তোমার আমার স্বার্থের নদী
কালান্তর থেকে বইছে বিপরীত দুই দিকে
এক মোহনায় তার মিলন হবে কোথায়?
সুতরাং আর চেষ্টা করোনা- তুমি পারবেনা
তুমি পারবেনা আমায় নিস্বার্থ বানাতে।
মানবতার দোহাই দিয়ে করজোরে আবার
দাঁড়িয়েছো সামনে-শেষ অস্ত্র তোমার
চোখের সামনে বহুবার দেখেছি মৃত্যু
মানবতার-দাফন হতে দেখেছি পথে –ঘাটে
প্রানতরে প্রান্তরে- বহুদিন বহু বছর
তাই তোমার কোন আশা নেই বন্ধু
আমার পথ ছেড়ে দাঁড়াও-তুমি পারবেনা
তুমি পারবেনা বন্ধু আমায় মানুষ বানাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



