somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ধরনের ঘটনা ফাঁস হয়ে গেলে আর বিচার চলতে পারে না : বিবিসিকে ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ ধরনের ঘটনা ফাঁস হয়ে গেলে আর বিচার চলতে পারে না : বিবিসিকে ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

বিবিসি : আপনারা গতকাল ট্রাইব্যুনাল থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ চে
য়েছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করলেন। এখন কি আপনারা সন্তুষ্ট?
ব্যারিস্টার আবদুর রাজ্জাক : বিচারপতি নিজামুল হক নাসিম সাহেব পদত্যাগ করে ভালো কাজই করেছেন। কারণ তিনি যত বেশি দিন থাকতেন, বিচার বিভাগের জন্য এবং তার জন্য বিষয়টি ততই খারাপ হতো; ফলে বিচারপ্রক্রিয়াটা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হতো। এখন বিচার প্রক্রিয়াটা শুরু থেকেই শুরু করতে হবে।
বিবিসি : অর্থাত্ আপনারা রিট্রায়াল (পুনর্বিচার) চাইছেন?
ব্যারিস্টার আবদুর রাজ্জাক : অবশ্যই রিট্রায়াল চাইছি। কারণ হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। একজন বিচারপতি চলে গেলেন। উনি তো শেষ করে গিয়েছিলেন। এখন অন্য একজন এসে শেষ করবেন—বিষয়টা এরকম নয়। আমাদের হাইকোর্টে তো একটা নিয়ম আছে। একজন বিচারপতি যদি চলে যান, তাহলে বিচারটা শুরু থেকে আবার শুরু করতে হয়। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসেও এমন ঘটনা কখনও ঘটেনি। বিচারপতি বাইরের একজন লোকের সঙ্গে বিচারপ্রক্রিয়া নিয়ে শলা-পরামর্শ করেছেন। কতজন সাক্ষী আসবে, কোন সাক্ষী কী বলবে।
বিবিসি : আইনমন্ত্রী তো বলেছেন, একজন বিচারপতি পদ্ধতিগত প্রয়োজনে যে কারও সঙ্গে কথা বলতেই পারেন। তিনি তো বিষয়বস্তু প্রকাশ করেননি।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক : মাননীয় আইনমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি সঠিক বলেননি। অথবা উনি গত তিনদিনের আমার দেশ পত্রিকাটা পড়ার মতো সময় পাননি। আমার দেশ যে কত গভীরে গিয়েছে, কোন সাক্ষী কী বলবে, সাক্ষী যেটা বলবে সেটাকে কীভাবে কাটিয়ে দেয়া হবে, কোন সাক্ষীকে আবার ডাকতে হবে, কতজন সাক্ষী হবেন—এসব আলাপ-আলোচনা করেছেন। শুধু তা-ই নয়, প্রসিকিউটররা মিলে সাক্ষীকে শিখিয়ে দিয়েছেন, কোর্টে গিয়ে কী বলবে। একজন সম্পর্কে বলেছেন, ভালো, আমরা যা শিখিয়ে দিয়েছি উনি তা-ই বলেছেন। আরেকজন সম্পর্কে বলা হয়েছে, আমি তার নাম বলব না, না ওনাকে তো আমরা কনট্রোল করতে পারব না। একজন সম্পর্কে বলেছেন, উনি অনেক কথা বলেছেন, সেগুলো বাদ দিতে হবে। কোন বিচারটা আগে হবে, কার রায় আগে হবে, কারটা পরে হবে। আইনে কি এটা আছে? এনটায়ার বিচারপ্রক্রিয়াকে একটা বিশেষ দিকে প্রবাহিত করার জন্য কিছু কোটারি স্বার্থের লোকের সঙ্গে পরামর্শ করেছেন। দুনিয়ার ইতিহাসে কোথাও এটা পাওয়া যাবে না।
বিবিসি : আপনারা রিট্রায়াল চাইছেন। এখানে রিট্রায়ালের তো বিধান নেই।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক : সাঈদী সাহেবের মামলায় রায় দিতে হলে একজন নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। দুজন বিচারপতি রায় দিতে পারেন না। সংলাপে বিচারপতি বলেছেন সাঈদী সাহেবের চার্জটা কখন গঠন করা হবে, কখন বিচার হবে, গোলাম আযমের চার্জ কখন গঠন করা হবে, কখন বিচার হবে। সুতরাং শুরুতেই তো বিচারটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী, নিরপেক্ষতার কথা বলেছেন, স্বচ্ছতার কথা বলেছেন। এ প্রক্রিয়ার কোনো স্বচ্ছতা নেই; সুতরাং স্বচ্ছতা চাইলে নতুন একজন বিচারপতি নিয়োগ করে নতুন করে বিচার শুরু করতে হবে।
বিবিসি : কথোপকথন ফাঁসের তদন্ত আপনি চান কি না?
ব্যারিস্টার আবদুর রাজ্জাক : তদন্ত হতে পারে। ব্রিটেনের প্রিভি কাউন্সিলের রায় আছে যে, এ ধরনের ঘটনা ফাঁস হয়ে গেলে আর বিচার চলতে পারে না। কেউ এটা অস্বীকার করেনি যে আমি কথা বলিনি। এমনকি বিচারপতি স্বীকার করেছেন, তিনি কথা বলেছেন।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×