আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আইকিউ টেস্ট দেই । টেস্টটা হলো ‘সঠিক স্থানে সঠিক শব্দ বসানো’। এক্ষত্রে আমাকে দারুন হেল্প করে দৈনিক প্রথম আলো । কিভাবে ?
ধরুন শিরোনাম হলো : “শিবিরকে জনগনের ধাওয়া”........এখানে জনগনের জায়গায় হবে ‘‘ছাত্রলীগ” । আবার পুরো বাক্যেও পরিবর্তন আসতে পারে । ধরুন ধাওয়া-টাওয়া তেমন কিছুই হয়নি । ঐ রিপোর্টারই দৌড়ানির শিকার হয়েছেন। পত্রিকার প্রথাগত স্টাইলে তিনি শিবিরকেই দায়ী করেছেন ।
সংবাদ, সাংবাদিকতা, সাংবাদিক এই সব বিষয়ে আমি বরাবরের মতই শ্রদ্ধাশীল । কিন্তু কিছুকাল এই শ্রদ্ধা রুপ নিয়েছে বীতশ্রদ্ধে । প্রথম আলো সহ ঐ গোত্রিয় পত্রিকাগুলো একটা কাজ করতে পারে তা হলো তারা হলুদ কাগজে পত্রিকা ছাপতে পারে, সাংবাদিকরা সব হলুদ কাপড়ের গাউন পড়তে পারে । আমাদের বুঝতে সমস্যা হবে না ঐ যে আসছে পায়ের তালু চাঁটা ডগ শাবক ।
একথা বলতেই হবে শাহবাগের ৭০ ভাগ কৃতিত্ব এই পত্রিকাগুলোর । এরা এখানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের খোয়াব দেখতে পেয়েছে । আন্দোলনকারীদের ব্যাক্তিগত-সামষ্টিক গানম্যান, কড়া নিরাপত্তা, অভিজাত রেষ্টুরেন্টের বিরিয়ানী, নাচ-গান, আদর, আপ্যায়ন আর আহ্লাদের মধ্যেই নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ । বিরানীর তেজে কতক্ষন পর পর আবার খুন আর ফাঁসির জংলী শ্লোগান । সাথে রয়েছে পত্রিকা পেড়ানো ।
ব্লগে ধর্ম অবমাননার অভিযোগকে প্রথম আলো বলছে ‘তথাকথিত’ । এখনো অস্বীকার করছে সমান তালে । লজ্জা-শরমের মুন্ডু খাইয়া হজম করার পরওতো এমন মিথ্যাচার করা যায় না । এরা একটা ট্রেন্ড চালু করেছে সেটা হইলো ‘শিবির’ । বাংলাদেশের যেখানে যাই ঘটুক না কেন........কাল যদি আজিমপুর মাতৃ সদনে কোনো মহিলা মরা বাচ্চা প্রসব করে তাইলেও এটা শিবির করছে । কষ্ট কইরা এরা রিপোর্টার রাখে ক্যান ? বইসা বইসা লিখলেই তো হয় ।
ঐ দিন ইসলামি সমমনা ১২ টি দল হরতাল করেছে । তারা স্পষ্ট করেই বলেছে জামায়াতের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই । কিন্তু আলু গোত্রিয় পত্রিকাগুলি শিরোনাম করেছে জামায়াত নাকি হরতাল ডাকছে । বই মেলায় আগুন ধরলো । ফায়ার সার্ভিস থেকে বলা হলো বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা মনে করছেন । কিন্তু ঐ পত্রিকাগুলি ওখানে শিবিরের গন্ধ পায় ।
প্রথম আলো লিখছে, ‘কি অহিংস আন্দোলন’ ! তরুনদেরকে আবার ওখান থেকে শিখতে বলছে । অহিংসার প্রবক্তা মতাত্মার কথা মনে পড়ে । উনি জালিয়ানাবাগ হত্যাকান্ডের জন্য না খেয়ে অবস্থান নিয়েছিলেন আর এরা এত খায় তারপরও সকাল বিকাল ধইরা ধইরা নাস্তা করার শ্লোগান দেয় । এই শ্লোগানে উদ্ভুদ্ধ হয়ে পুলিশ সারাদেশে ২০ জনকে গুলি করে হত্যা করলো এ নিয়ে প্রথম আলোর কোনো খবর নাই । অবশ্য প্রথম আলো তাদের হলুদ কলম দিয়া লিখে এরা ছিল ‘শিবির ক্যাডার’ । কি আশ্চার্য ! শিবির হইলেই গুলি করে মাইরা ফেলা যাবে ।
চ্যানেল ২৪ সংবাদ দিচ্ছে রোববার হরতালে মিছিল হয়েছে জামায়াত নেতা মজিবুর রহমানের নেতৃত্বে । অথচ ঐ লোকটি তখন কারাগারে ! মিথ্যাকে এরা রীতিমত শিল্পের(!) পর্যায়ে নামিয়ে এনেছে । অথচ আমার দেশ নিয়ে এদের কত গাত্রদাহ । মাহমুদুর রহমান কোনো মন্তব্য করেননি, সংবাদ ছাপিয়েছেন মাত্র । বীরপুঙ্গবরা তা সহ্য করবে কেন ? তারা তো সহিংস থুক্কু অহিংস !
ছোট বেলায় গ্রামে ভূত ছাড়াতে দেখেছি । ছামড়া জোতা পোড়া দিয়া নাকের মধ্যে উত্তম মধ্যম । এদের চিকিৎসায় আমি আপাতত কোনো বিকল্প দেখি না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



