somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাধা থেকেও সামাজিক শিক্ষা অর্জিত হতে পারে!!

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস্কেটবলটা নিয়ে ঠাং ঠাং শব্দ করতে করতে
বাসার দরজা খুলছেন । বিকালে খেলা আপনার
প্রতিদিনের অভ্যাস । হঠাৎ আজকে আপনার মা
বললেন- 'আজ না গেলে হয় না !' আপনি অভ্যাসের
সাথে মা-এর কথার দ্বন্দে অভ্যাসকে জিতিয়ে
দিয়ে বেরিয়ে পড়লেন । খেলতে খেলতে আচমকা
একটা হোঁচট খেয়ে আপনার পা ভেঙে গেলো । খবর
পেয়ে সেই মা চোখের পানি ফেলতে ফেলতে
আপনাকে হাসপাতালে নিয়ে যায় ।
..
আপনি অনেক ভালো ছাত্র । বন্ধুরা সবাই প্রেম করে
। আপনিও প্রেমিকার সন্ধান পেয়েছেন । এখন শুধু
প্রেম করা বাকি । এমন সময় এক রাতে আপনার বাবা
এসে বললেন- 'বাবা, তুই জীবনে অনেক কিছু
পেয়েছিস । সামনের সময়গুলো কোন মেয়েকে দিস
না' । আপনি কথাটাকে নিছক নীতিকথা ভেবে
উড়িয়ে প্রেম সাগরে ঝাঁপিয়ে পড়লেন । কিছুদিন পর
সেই সাগরে ভেসে আপনি অন্য গ্রহে চলে গেলেন ।
মানব সমাজের কোন অভ্যাস আর আপনার মাঝে নেই
। তখন সেই বাবা-ই আপনাকে অনুপ্রেরনা দিতে
আসে আবার ।
..
মানুষে মানুষে এতো সংঘাত দেখে আপনার ভালো
লাগে না । পা বাড়ালেন নেশার পথে । নিজের
পকেটের টাকা শেষ হলে বোনের এ্যকাউন্টে হাত
দেন । কিছুদিন পর আপনার বোন দৌড়াতে দৌড়াতে
ঘরে ঢুকে একদিন । আপনি শুনলেন তাকে রাস্তায়
কোন এক মাতাল তাড়া করেছিলো । আপনি তখন সব
ফেলে কাঁদতে শুরু করলেন । এমন সময় বোনটা এসে
বললো- 'বুঝি, পৃথিবীর সব পুরুষ তো আমার লক্ষী
ভাইয়ের মতো হবে না । আর এটাই তো স্বাভাবিক ।'
..
ফেসবুকে নতুন একটা ছেলেকে ভালো লেগেছে ।
আপনার ফ্রেন্ডদের পরামর্শ নিচ্ছেন । কেউ
আপনাকে নিষেধ করছে, কেউ সতর্ক করছে । আর ভাই
অনেক রাগী তাই তাকে কিছুই বলছেন না । শুরু
করলেন মিষ্টি প্রেম । একদিন যখন আপনি বুঝতে
পারলেন তার প্রেমিকার কিছুদিনের বিয়োগে যোগ
হয়েছেন, আপনি তখন আর নিজের প্রেমকে ধরে
রাখতে পারলেন না । একা ঘরে বসে যখন বৃষ্টি
দেখছেন, ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে না তখন, ঠিক তখন
আপনার ভাই এসে প্রশ্ন করলো- 'একবার বললে কী
হতো! অন্তত খোঁজটা তো নিয়ে দিতে পারতাম'।
..
আপনার স্বামী পুলিশ অফিসার । আজ সকালে
ডিউটিতে যাওয়ার সময় আপনাকে অফিসে যেতে
নিষেধ করে গেলো । প্রতিদিন অফিস করেন, তাই এই
সময়ে আর অযথাই ঘরে কাজ না দেখে অফিসের
দিকে যাচ্ছেন । পথিমধ্যে কয়েকজন মুখোশ পড়া
লোক আপনাকে তুলে নিয়ে গেলো । তারপর আপনার
স্বামীকে ফোন করা হলো । গত পরশুদিন রাতে যে
কেসটা নেয়া হয়েছে সেটা তুলে নেয়া সহ ৫লাখ
টাকা দাবি । আপনার কথা ভেবে আপনার স্বামী
তাদের সব শর্ত পূরণ করে আপনাকে নিয়ে গেলো ।
রাতের নিরবতা ভেঙে আপনাকে স্বামী বললেন-
'আমার কথা শুনলে কী খুব ক্ষতি হয় ? আজ তোমার
জন্যে আমার দায়িত্বে অবহেলা করতে হলো' ।
আপনি শুধু একটা আলিঙ্গনে তাকে উত্তরটা দিয়ে
দিলেন ।
..
আপনি যাকে নিয়ে যাই ভাবেন না কেনো । কিছু
মানুষ আপনাকে ভালোবাসে । তাই আপনাকে শুধ্রে
দিতে চায় । আপনার নিজেকে সেই ভুলগুলো থেকে
শিক্ষা নিতে হবে । কারণ, জীবনটা যে আপনার ।
ভালোবাসে বলে তার বিশ্বাস ভাঙার পরেও সে
আপনার কাছে আবার ফিরে আসে । ভালোবাসে
বলেই জীবনে চলার পথে কোথাও কোথাও বাধা দেয়
। এই বাধাকে বাধা ভাবলে ভুল করবেন । আরও বড়
কোনো বাধার সামনে যেন আপনাকে পড়তে না হয়,
তাই বাধা দেয় । ভালোবাসার অধিকার যার থাকে,
বাধা দেওয়ার অধিকারও তার থাকে ।
..
এই বাধা আছে তাই পরিবার আছে । পরিবার আছে
তাই সমাজ আছে । আর এই সমাজ আছে তাই আমরা
"সামাজিক জীব" ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×