somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুখতেই হবে
আমি অতি সাধারণ একজন ব্লগার যিনি কিনা লিখতেই জানে না। তারপরও মানুষের এমন কিছু শখ থাকে যা সে না পারলেও তা অনবরত চেষ্টা করে । এক্ষেত্রে কেউ সফল হয় আবার কেও বা ব্যর্থ। ঠিকে এরকম একটা ইচ্ছা থেকেই এ ব্লগ,,,,,,,,,
দোয়া করবেন সবাই ।
--------------------------রুখ

একজন অ্যাডভোকেট আবদুল হামিদ

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই আছেন তিনি। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুনাম আছে তার।’৭০ এর নির্বাচন থেকে শুরু করে ১০টি সংসদ নির্বাচনে সাতবারই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় সংসদের স্পিকার হিসেবেও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন কৃতিত্বের সঙ্গে। বিরোধী দলের কাছেও গ্রহণযোগ্য তিনি। এসব গুণের অধিকারী যিনি, তিনি আর কেউ নন,আবদুল হামিদ।


নিজ জন্মভূমি ও নির্বাচনী এলাকাতে সাধারণ মানুষের কাছে প্রিয় নাম আবদুল হামিদ। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছেও তিনি একজন জনপ্রিয় নেতা। বড় কোনো পদ-পদবী নয়; একেবারে সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত তিনি। সাত বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণও এই। নিজ দলে নেই বিতর্ক, এমনকি বিরোধী পক্ষও প্রকাশ্যে তেমন কোনো অভিযোগ তুলতে পারেনি। বরং স্পিকার হিসেবে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেছিলেন ,‘আবদুল হামিদ একজন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের মানুষ। রাজনীতিতে তার অভিজ্ঞতা অনেক।তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে দেশের রাজনৈতিক সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলেই আমার বিশ্বাস’।কারণ হিসাবে তিনি বলেন , ‘আবদুল হামিদ কেবল দলের না,দেশের কথা ভাবেন। এই গুণটিই এগিয়ে নিয়ে গেছে তাকে’।

আবদুল হামিদকে কেন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছে আওয়ামী লীগ,এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন,‘এই মূহুর্তে দেশে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তি দ্বিতীয়টি নেই। তিনি রাষ্ট্রপতি হলে একজন যোগ্য ব্যক্তি যোগ্য পদ পাবেন।’

তিনি আরও উল্লেখ করেন , আবদুল হামিদ এ পর্যন্ত সাতবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। একজন অভিজ্ঞ এ সংসদ সদস্য তার যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে স্পিকার হিসেবে তার দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গবন্ধুর হাত ধরে রাজনীতি শেখা মানুষটি রাষ্ট্রপতি হওয়ার জন্য সবচেয়ে বেশী যোগ্য মানুষ।


সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে করেন আবদুল হামিদ। এর আগে রাষ্ট্রপতির মৃত্যুর পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর ছুটে যান নিজ এলাকায়। সেখানে এলাকার মানুষের সঙ্গে দেখা করেন তিনি।


১৯৪১ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কামালপুর গ্রামে জন্ম নেন। তিনি নিকলী জি. মি. উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাস করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাস করেন। গুরুদয়াল কলেজের ভিপি ছিলেন তিনি। পেশায় তিনি একজন আইনজীবী। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২০০১ সালের জাতীয় সংসদে তিনি বিরোধীদলীয় উপনেতা ছিলেন।


বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হন ২০০৯ সালের ২৫ জানুয়ারি।

আর এ বার রাষ্ট্রপ্রতি হিসাবে নিয়োগ পাওয়ার পর যদি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে তাহলে তিনি সবার কাছে হয়ে খাকবেন স্বরণীয়,বরণীয় এক জন ব্যক্তিত্ব হিসাবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×