ইচ্ছেঘুড়ির রোজনামচা
২৫ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন ছুটে যায় ইচ্ছেমত
বাড়ীর ছাদে-
লাল নীল সব হরেক রঙের
ঘুড়ি ওড়াতে
এইতো যেমন এইতো সেদিন
উড়তো ঘুড়ি,ঘুড়তো লাটাই
নতুন সুতোয় নতুন প্রাতে।
‘আরে টান দে, দে টান-
দুয়ো ভোঁ কাট্টা’
লাল ঘুড়িটার ইচ্ছেমত
উড়ে বেড়ানোয়
খেলো গোত্তা।
মাঝে মাঝেই দাঁড়িয়ে যেতাম
ইচ্ছেমত লাটাই হাতে
চেনাজানা সব দুষ্টছেলের
বন্ধু হয়ে মাঝখানেতে-
‘এ কি রে দস্যিমেয়ে
ওড়ায় ঘুড়ি ছেলে যেনো
আর কটা দিন সবুর করো
বুঝবে যখন কপাল ঘসে
জুটবে না আর পাত্র কোনো’-
শতেকখানি ঠিকরানো চোখ
দ্যাখে মেয়ের দস্যিপনা
‘সবই গেলো এ জীবনে
আর হবে না আর হবে না’-
ইচ্ছেমত দস্যি মেয়ের
চোখ রাঙানোয় থোড়াই কেয়ার
উড়ছে ঘুড়ি, ঘুড়ছে লাটাই
মন ছুটছে চলছে দেদার।
আজ দেখছি সেই মেয়েটির
লাল ঘুড়িটার ইচ্ছেমত
উড়ে বেড়ানোয় ছন্দপতন
ঘর সংসার আর সমাজের
নানান মানুষ নানান স্বজন-
নেয়নি তারা সেই মেয়েটির
ইচ্ছেঘুড়ির সঠিক যতন।
মেয়েটি এখন আর ধরে না
লাটাই হাতে যখন তখন
যদিও এখন মন ছুটে যায়
গেন্ডারিয়ায় চৈত্র শেষে
বুকে ধরা অতি প্রিয়
অক্ষয় দাস রোডে এসে।
ইচ্ছেঘুড়ির ইচ্ছেটা আজ
কাটা পড়ে যায়
যান্ত্রিকতার ডামাডোলে
মেয়েটি তাই ইচ্ছেঘুড়ি
মনপবনে নিত্য ওড়ায় নিত্য ভোলে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন