সারাদিন জ্যাম-জনসংখ্যা নিয়ে গালিগালাজ করার পরে সেই ঢাকাকেই রাতে আবার ভালোবেসে ফেলি... রাতে ঢাকাকে কত নিরীহ লাগে, তাই না?
এত সুন্দর লাগে, ইচ্ছা হয় আদর করে দেই ^_^
ঢাকার মানুষ বাঁচতে জানে| ওই যে দেখুন, একটা বাচ্চা কোচিং শেষ করে বাসায় যাচ্ছে আর তার মাকে বলছে কোচিং-এ কি-কি হলো..
রিকসায় বসা ছেলেটাকে দেখুন, একটু আগে GF এর ঠোটে এঁকে দেয়া চুম্বনটা এখনো জিহ্বা দিয়ে অনুভবের চেষ্টা চালাচ্ছে| দুনিয়া তার কাছে এখন কত সুন্দর!
আরো দেখুন অফিস ফেরত আংকেল,ফল বিক্রেতা,গার্মেন্টস কর্মী.
সত্যি করে বলুন তো, ঢাকাকে ভালোবাসেন না???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



