সেদিন দুরে নয় আনুশকা-
যেদিন তোমাকে নিয়ে বসে থাকবো শহীদ মিনারের পিছনে...
আর চ্যাংরা পোলাপান তোমাকে দেখে বলবে"মেয়েটা শিরাম তো!!!"
হাসছো? ভাবছো কি মনে করব?
মনে করার কি আছে? তুমি তো "শিরাম"-ই...
হাহাহাহাহা...
আনুশ- সেদিন দুরে নয়,
যেদিন চুল আগোছালো করে তোমার সামনে যাবো,
তখন তুমি বকবে আর আমার চুল ঠিক করে দিবে-
আর চুলের যত্ন নিয়ে একটা লেকচার দিবে...
আমি শুনবো আর হাসবো...
আনুশ, সেদিন দুরে নয়
যেদিন দুজনে একসাথে রাত জাগবো,
আর তারা গুনবো...
আর যেকোনো একটি তারা রেজিস্ট্রি করে নেব...
আকাশে ওই তারাটা না থাকলে বুঝবো-
তোমার মন খারাপ...
আনুশকা, সেদিন দুরে নয়
যখন তোমার জন্য ক্লাস ফাঁকি দেব, আর তোমার কাছে শিখবো- "ভালোবাসা কাকে বলে ও মানবমনে এরপ্রভাব"..... (সংক্ষেপিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



