১.
হে মহাকাল
হে তীব্র বেগে ছুটে চলা অনন্ত বাস,
ক্ষণিকের তরে একটু ব্রেক কষো
ফের দাও ছুট।
যেন সামনের সিটে বসা প্রিয়া আমার
পিছে হেলে পড়ে,
দেখা হবে না হয়তো চোখ দুটো তার
দুটো চুল তো চোখে এসে পড়তে পারে...
২.
ফিরে চাও একটু
যাব না ফিরে
দিবাস্বপ্ন দেখব শুধু
তোমাকে ঘিরে।
৩.
রোদ্দুর আকাশ আজ
আমি তাই তোমাদের চক্ষু আড়াল,
একদিন রাত্রি হবে এখানে-
মাথার ওপর দেখবে সেদিন
তারা হয়ে জ্বলছি...
নয়া স্বপ্নের কথা বলছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


