somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবেশের দুষণে আমাদের কি কিছুই করার নেই !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃতির যে পরিবেশে আমরা মানুষেরা এবং অন্য জীবেরা বেঁচে আছি সে পরিবেশের ভারসাম্যের উপরই নির্ভর করছে আমাদের জীবন এবং মরণও। আমরা নির্বিচারে চিন্তাভাবনা শূন্যভাবে প্রাকৃতিক পরিবেশকে ইচ্ছেমতো দূষিত করে চলেছি। কী কী কাজের মাধ্যমে আমরা পরিবেশ দূষিত করে ভয়ংকর সর্বনাশকে ডেকে আনছি সেগুলো সঠিকভাবে জানেন কেবল মুষ্টিমেয় শিক্ষিত লোক আর বুদ্ধিজীবীরা। কিন্তু কেবল তাদের নিয়েই তো আর সমাজ গঠিত হয়নি। সমাজের ৯০ ভাগ মানুষই সে সব অপকর্ম সম্পর্কে সচেতন নন। আর যে একআনা লোক সেগুলো জানেন তাঁরাও সে সব কাজ করতে মোটেই উৎসাহী বা আন্তরিক নয়।

লক্ষ লক্ষ পেট্রোল-ডিজেল চালিত যানবাহনের পরিত্যক্ত বিষে বাতাস বিষাক্ত হচ্ছে প্রত্যহ। ছোট-বড় মিলে হাজার হাজার কল-কারখানার বিষবাষ্পও বাড়াচ্ছে বাতাসে বিষের পরিমাণ। ওই সব কল-কারখানার বিষাক্ত বর্জ্য পদার্থে দূষিত হচ্ছে মাটি, নদী। রেফ্রিজারেটরে ব্যবহৃত বিশেষ গ্যাসের ধাক্কায় ফুটো হচ্ছে ওজন স্তর। সূর্যের ক্ষতিকর রশ্মি সোজা এসে পড়ছে পৃথিবীতে। নির্বিচারে বন ধ্বংস করে কমাচ্ছি জমির উর্বরতা, কমাচ্ছি বৃষ্টিপাত, কমাচ্ছি প্রাণধারণের অমৃত অক্সিজেন। হু হু করে বাড়ছে পৃথিবীর তাপ। ফলে গলছে মরুদেশের কোটি কোটি টন বরফ। বেড়ে যাচ্ছে সাগরের পানি। এভাবে চললে খুব তাড়াতাড়ি সমুদ্র গ্রাস করবে কোটি কোটি মানুষের ঘর-বাড়ি, বাসভূমি, নগর আর দেশ। মানুষ তথা জীবের বেঁচে থাকার আসল উপাদান পানি-বাতাস-আলো আর পায়ের তলার মাটি এ সবগুলোর উপরই আমরা করে চলেছি নির্মম কুঠারাঘাত।

বৈজ্ঞানিকেরা বার বার সাবধান বাণী উচ্চারণ করে চলেছেন, বাতাসে বিষ বাড়ছে, পৃথিবীর উত্তাপ বাড়ছে, আলোতে চলে আসছে মরণরশ্মি, পানি দূষিত হচ্ছে, ভূগর্ভস্থ পানিস্তর নেমে যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই সারা বিশ্বে পানীয়জলের চরম সংকট দেখা দেবে। কিন্তু এসব কথা নিয়ে কারু মাথাব্যথা আছে বলে মনে হয় না।

অনেকেই বলেন যে, ‘এসব হতে এখনও অনেক দেরি আছে। আমাদের জীবদ্দশায় এসব কিছু হবে না।’ এটা বড়ই স্বার্থপরের মতো ভাবনা। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে ভাবব না? আজ যে শিশুটিকে আদরে আদরে কোলে-পিঠে করে মানুষ করছি- যে শিশুটির আধো আধো বোলে মুগ্ধ-মোহিত হচ্ছি, তার জন্য ভাবব না? পৃথিবীটাকে তার বাসযোগ্য করে রেখে যাব না? তাকে কি ছেড়ে দিয়ে যাব এমন এক রুক্ষ, মরণশীল পৃথিবীতে যেখানে সে ক্ষুধার্ত হয়ে একমুঠো অন্নের জন্য হাহাকার করবে? বিষাক্ত আলো-হাওয়ার কামড়ে আক্রান্ত হবে মরণ ব্যাধিতে? এক বুক বিশুদ্ধ বাতাসের জন্য খাবি খাবে? এক চুমুক পিপাসার পানি না পেয়ে তৃষ্ণায় ছাতি ফেটে মরবে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×