সদ্য সমাপ্ত দল-বদলের পর টাকার পরিমান এযাবৎ কালের সব রেকর্ডই ভঙ্গ করে নুতন রেকর্ড গড়েছে।FIFA Transfer Monitor System এর এক তথ্যে জানা যায়,গত দুইমাসের ট্রান্সফার মার্কেটে যা ছিল $৩বিলিয়ন ডলারেরও বেশী। এর বেশীর ভাগই করেছে ইংল্যান্ড,স্পেন,ইটালী,জার্মানী ও ফ্রান্সের ক্লাবগুলি।Deloitter’s sports business group পরিসংখ্যানে দেখা যায়,ইংল্যান্ডের ক্লাবগুলি $১.৩৩বিলিয়ন,স্পেনের $৭০০মিলিয়ন,ইটালীর $৪৫০মিলিয়ন,জার্মানীর $৪১৫মিলিয়ন এবং ফ্রান্স $১৬৫মিলিয়ন।।
এর মাঝে ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড একাই দল-বদলে $২৫০মিলিয়ন ব্যয় করেছে।এই ক্লাবটির সংগ্রহে আছে,সর্বশেষ যোগ দেওয়া কলম্বিয়ার তথা বিশ্বের গত বছরের বহুল আলোচিত খেলোয়ার রাদামেল ফ্যালকাও।আরও আছে,হল্যান্ডের জাতীয় দলের ডিফেন্ডার ডালে ব্লাইন্ড(Daley Blind,রিয়েলের এ্যান্জেল ডি মারিয়া(Angel di Maria),স্পেনের অনুর্ধ ২১শের Ander Herrera,নিজ দেশের জাতিয় ডিফেন্ডার Luke Show এবং আর্জেন্টিনার আরেক খেলোয়ার Markos Rose ।
ইউনাইটেডের ঠিক পিছনের আছে ইংল্যান্ডের আরেক শর্ষ ক্লাব,লিভারপুর।এই ক্লাবটি $১৯০মিলিয়নেরও বেশী ব্যায় করে সংগ্রহ করেছে,Adam Lallana,Lazar Markovic,Dejan Lovren এর মত উল্লেখযোগ্য খেলোয়ার।চেলসী $১২৫মিলিয়নের সংগ্রহে Cese Febregas, Diego Costaর মত খেলোয়ার। এবং আর্সেনালের ব্যায়ের পরিমান $১০৩মিলিয়নেরও বেশী।।
স্পেনে বরাবরের মতই ব্যয়্ সংগ্রহের শীর্ষে আছে রিয়েল এবং বার্সিলোনা।রিয়েলের সংগ্রহে আছে, $১০৮মিলিয়ন বয় James Rodrigues এবং $৩৫মিলিয়নের Tony Kross. সাথে আছে লোনের Javier Harnandez ও।সেখানে বার্সার সংগ্রহে বিশ্বকাপেরর আলোচিত Luis Suarez. যার জন্য গুনতে হয়েছে $১২৫মিলিয়ন।
আশ্চর্যজনক ভাবেই এই খরচের পরিমান ইটালী এবং ফ্রান্সে কমে এসেছে গত বছরের তুলনায়।অর্থনৈতিক অচলাবস্থাকেই যে জন্য দায়ী করা হয়।ফ্রান্সের সেরা ক্লাব পিএসজি এবং মোনকোর ব্যয়ের পরিমান গত বছরের চাইতে ৭৫%ভাগ কম।যদিও পিএসজি চেলসীকে দিয়েছে $৬৫মিলিয়ন,ব্রাজিলের জাতীয় খেলোয়ার David Luizএর জন্য।
ইটালীতে ব্যয়ের পরিমান ৪৫%কমে $২০০মিলিয়নে এসে দাড়িয়েছে।এর মাঝে উল্লেখযোগ্য হলো রোমার সংগ্রহে আর্জেন্টাইন Juan Manuel Iterbe($২২মি.)এবং হল সিটর উরুগুয়ের Abel Harnandez.
এই হলো ইউরোপের ক্লাবগুলির এবছরের মোটামুটি খেলোয়ার সংগ্রহ এবং ব্যয়ের পরিসংখ্যন।যা সাধারনতঃ হয়ে থাকে দেশ এবং বিশ্বের ফুটবল পাগল সমর্থক গোষ্ঠি এবং দর্শকদের প্রতি দৃষ্টি রেখেই। সাথে থাকে দৃষ্টিনন্দন এবং বিশ্বসেরা খেলা উপহার দিয়ে সেরা দল হিসাবে বিভিন্ন খেতাব ও ট্রফি অর্জন।যা তাদের সংগ্রহশালাকে সমৃদ্ধতর করে তুলবে। ব্যাবসায়ীক দিক থেকে দেখলে এই বিশাল পুঁজির অধিকাংশই উঠে আসে,ক্ষেত্রবিশেষে লভ্যাংশও। সাথে বিশ্বজোড়া পরিচিতি,খ্যাতিতো আছেই।।
প্রসঙ্গক্রমে সেই ছোটবেলায় পড়া একটি গল্পের কথা মনে পড়ে গেল।পাঠ্যপুস্তকে না গল্পের বইতে তা মনে নেই। যার মূলার্থ ছিল-গ্রামের স্কুলের এক শিক্ষক স্কুলেই পড়াচ্ছিলেন। এমন সময় খবর এলো স্কুল পরিদর্শক সাহেব আসছেন পরিদর্শন করতে। পড়া বাদ দিয়ে সাঁজ সাঁজ রব উঠলো। একসময় সাহেব এলেনও। সাথে সেপাই-মন্ত্রী এবং ইয়া বড় এক কুকুর।কথায় কথায় সাহেবের বরকন্দাজ জানালো কুকুরের জন্য সাহের মসে কত খরচ হয়। একসময় সাহেবরা সবাই চলে যাবার পর,ক্ষুব্ধ,অপমানিত,লজ্জিত শিক্ষক তার ছাত্রদের একটা অংক দিলেন। একটা কুকুরের পিছনে যেখানে এতো টাকা খরচ হতে পারে,সেখানে আমি যে বেতন পাই, তা দিয়ে আমি,স্ত্রী এবং সন্তানদের চলতে হয়। সুতরাং আমরা সবাই মিলে কুকুরটার কয়টি ঠ্যাং এর সমান??
খেলার প্রতি যথাযোগ্য সন্মান রেখেই বলছি প্রায় ১৬কোটি মানুষ কয়টি খেলোয়ার বা খেলার সমান। অংকে কাঁচা বলে আমি পারি নি।দুঃখিত।।
বিঃদ্রঃ তথ্য সংগ্রহে বিভিন্ন পত্রিকা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

