গত দু’দিন ধরেই রাজধানী গরম।। কেন?? সেই পুরাতন প্রাইভেট এবং পাবলিকের ক্যাচালে।। রাবার বুলেটও চলেছে।। যেনো সাধারন অপরাধীদের সায়েস্তা করতে সরকার বদ্ধ-পরিকর।। আসলেও কি তাই!! অবাক হয়ে ভাবছি,কত পার্থক্য ভাবনা এবং সময়ের।।
একই বিষ ইনজেক্ট করার চেষ্টা প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের মাঝেও।। শুধু তাই নয়,চলছে ভাঙ্গনেরও।। সফল হওয়া নির্ভর করে পরিবেশ আর পরিস্থিতির উপর।।
আজ দেশ বিভক্ত শুধু সামান্য এক ভ্যাটের ইস্যুতে।। সমর্থকরা দেখছে প্রাগৈতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আর বিরোধীরা বাচা-মরার।। কে ঠিক?<> যেহেতু আমিও একটি দলের সেখানে কিছু না বলে ছেড়ে দিলাম পাঠকদের উপরেই।।
আমি জানি আমি রূপান্তরিত হবো,তবুও এটা বলতে ভুল হবে না যে, আমি মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়ে পাবলিকে সুযোগ না পেয়ে প্রাইভেটে দিয়ে আজ বিচক্ষন “মন্ত্রীদের” যাতার নীচে পড়েছি!!
ভাবছি আর কত অবাক হলে আমি বলতে পারবো,আমি বাংলাদেশী।। এই মাটি,এই দেশ,এই নেতা আমাদেরই জন্য??
না হলে সরকারেরই মূল অংশের মন্ত্রী(যে কিনা এই বিতর্কের??) গতকালই মন্তব্য করে হুমকির মুখে ২৪ঘন্টার ও কম সময়ে ক্ষমাপ্রার্থী!! তারপরও ইজ্জত যায় না!! আসলেই এটা বড় শক্ত।। কয়লার ময়লার মত!!
আসলে এখন আর অবাক হবার কিছুই নেই।।
আমরা চলছি “উল্টো রাজার উল্টো নিয়মে”।। প্রতিনিয়ত!!
এরথেকে কি পরিত্রান নেই?? সবকিছুর সমাধানের মত আছেও।। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাধবে??
কে কি ভাবে আমি জানি না,জানতেও চাই না।। শুধু জানি এটা আমার,আমার সন্তানের মৌলিক অধিকার।। একে রক্ষা বা সমর্থন করা সবার আগে আমারই দায়ি্ত্ব।।
আমিই যদি না দাড়াই তবে প্রতিবেশীর কি প্রয়োজন ঝড়ের মূখে দাড়ানোর??
প্রতিবাদ উঠুক রাজপথে,গলিতে আর ব্লগের সাথে ভার্চুয়াল জগতেও।। রক্তাক্ত শিক্ষক-ছাত্রজনতার সাথেই।।
বিদ্রঃ আমি লেখক নই বলেই হয়তো আমার লেখা এমন!!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



