বাল্য কালে খুব দুষ্টু ছিলাম। সাঙ্গো পাঙ্গো সাথে নিয়া প্রতি রাতেই চলত আমার অভিযান। এক অমাবস্যা রাত্রে পুলাপাইন খায়েশ করে জানাল ডাব খাবে। ডাব খাবে তো ভালো কিন্তু কার গাছথেকে চুরি করা হবে।
সিদ্ধান্ত নিলাম আমার এক চাচার গাছের ডাব চুরি করব। পাড়ার ছেলেপেলে নিয়ে নিজের চাচার গাছে চুরি করব কেনো? ওরা একটু অবাক হল।
আসলে ঐ চাচার সুন্দরি একটা মেয়ে আছে। যার সাথে দীর্ঘদিনের প্রেম ছিল। কিকরে যেনো সেই প্রেমের খবর চাচা চাছির কাছে পৌছে যায়। উনারা আমাকে বাড়িতে ডেকে নিয়ে আচ্ছা মত শাসালেন এবং তাদের বাড়িতে যাওয়া বারণ করে দিলেন। সেই সাথে আমার প্রেমের ইতি ঘটল। এ কথা অবশ্য সাঙ্গ পাঙ্গোরা জানেনা।
ভাবলাম যেহেতু সুযোগ পেয়েছি এই সুযোগে একটু প্রতিশোধ নিয়ে নেই।
গাছের নিছে গিয়ে ভাবলাম আমিই গাছে উটি। কিন্তু গাছে চড়ব দরি পাব কোথায়?
পড়নে ছিল লুঙ্গি, অন্ধকারে লুঙ্গি দিয়েই পায়ে ফাশ লাগিয়ে উটে গেলাম অর্ধেক গাছ। বাকী অর্ধেক উটতে গিয়ে পড়লাম বিফাকে।
হারামি চাচা গাছের মধ্য পেরেক ডুকিয়ে রেখেছে।
একেতো নেংটা, তার উপরে পেরেক বুঝেন অবস্থা!
পেরেকের প্রতিটা ঘা লাগার সাথে সাথে, শালা চাচার উপর রাগ আরো বাড়তে লাগল।
হার মানি নাই। আমি গাছের উপরব উটে একে একে ডাব নিছে ফেলতে থাকি। বাকিরা ডাবগুলো নিয়ে পাশের জঙ্গলে রাখছিল। রাত তখন প্রায় ২টা। সব কিছু ঠিকঠাকই চলছিল...হঠাৎ!
কপালে দুর্গতি থাকলে যা হয় আরকি! ভুল করে একটা ডাব ফেলে দেই চাচার টিনের চালে। সাথে সাথে চাচার চিৎকার.. কে রে?
নিচের সবাই পালিয়ে গেলেও গাছ আর পেরেকের কারনে আমি আটকে থাকি গাছের আগায়।
এদিকে লাটি হাতে চাচা,টর্চ হাতে তার মেয়ে ঘর থেকে বেড়িয়ে চলে এসেছে একেবারে গাছের নিছে।
চাচা চুর চুর বলে বাড়ি মাতায় নিয়ে নেয় অবস্থা,
আর চাচাত বোন যার সাথে আমার প্রেম ছিলো, লাইট ধরে আছে আমার দিকে।
আর আমি লুঙ্গি চাড়া নেংটা ঝুলে আছি ডাবগাছের সাথে...
সেই থেকে খাজা বাবার লুঙ্গি পরা বাদ। লাল শালু গায়ে দিয়ে গাজার আসরেই সময় পার করি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






