somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিঃ কেনো সমালোচনার ঝড় উঠেছে চারদিক..??

২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছিল শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যকে সামনে রেখে। যেটি ছিলো আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু বার বার এ পদ্ধতিকে স্বার্থন্বেষী মহল তাদের সংকির্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছ।পাসের হার বৃদ্ধি এবং শিক্ষা ক্ষেত্রে ব্যপক অগ্রগতি করেছে এমনটি প্রমাণ করতে এ পদ্ধতিকে অসৎভাবে ব্যবহার করা হয়েছে।

গতবছর দেখেছি, পরীক্ষার রাতে পড়াশুনা বাদদিয়ে শিক্ষার্থীরা অপেক্ষা করেছে কখোন প্রশ্ন পাবে সেই আশায়। এভাবে বেড়েছে ভালো জিপিএ(তবে ব্যতিক্রমও আছে)। এমন কি জিপিএ বাড়ানো না হলে শিক্ষকদের এমপিও বাতিলের হুমকি দেওয়া হয়েছে। আমি এমন অনেক শিক্ষকদের সম্পর্কে জানি যারা নিরুপায় হয়ে হয়ে শুধু আফছোস করে বলেছে এই জন্যকি দেশটা স্বাধীন হয়েছিলো। এই ভাবে যে জিপিএ অর্জণ করেছে শিক্ষার্থীদের বড় একটি অংশ তা দিয়ে কি সত্যিকারের মেধা মুল্যায়ন হবে..?

অবশ্য এর প্রমাণ আমরা পেয়েছি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় যখন মাত্র ২ জন উত্তির্ণ হয়েছিল তখন। এতেইতো প্রমাণিত হয় আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো জিপিএ পাওয়ার জন্যই পড়ালেখা করে জানার জন্য নয়। আর এইভাবে পাওয়া জিপিএর ভিত্তিতে যদি ভর্তি পরীক্ষা হয় তা হবে জাতির জন্য একটি কলঙ্ক জনক ঘটনা। কারণ গ্রেডিং দিয়ে এখন যত বেশি মেধা যাচাই হচ্ছে তার চেয়ে বেশি মেধার অপব্যবহার করা হচ্ছে।

এ ধরনের সিদ্ধান্ত হবে দেশের উচ্চশিক্ষার জন্য অশনি সঙ্কেত এবং আত্মঘাতীস্বরূপ। এখনো সময় আছে বাস্তবায়নের আগে এটিকে পুনর্বিবেচনা করা উচিত। তা নাহলে এ ধরনের অগ্রহণযোগ্য সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে অশিক্ষিত প্রজন্ম সৃষ্টি হবে। যাদের দিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা দুঃসাধ্য হয়ে পড়বে। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। একই সাথে অকর্মণ্য প্রজন্মের হাতে পড়ে দেশে অনিশ্চিত অন্ধকারের অমানিশা নেমে আসবে।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×