somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে অপসংস্কৃতির প্রতিক্রিয়া: ক্ষতিকর উন্মাদনা

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"জানি চিঠিটা পড়ার পর আমায় ঠিক যতটা ভালোবাস তারও বেশী ঘৃণা করবে। কিন্তু আমি তোমাকে আর ঠকাতে পারবো না, তাই আজ আর আসতে পারলাম না। বন্ধুদের সাথে বাজি ধরে তোমায় ভালবেসেছি, অন্য কারো জীবনের সাথে জড়িয়ে আছে আমার জীবন। আমি নাহিদ কে ভালবাসি...
বাজির এই খেলায় বন্ধুদের হারাতে গিয়ে তোমার ভালবাসার কাছেই আমি হেরে গেলাম। আর জিতে গিয়েও আমি নিজের কাছে পরাজিত!
যদি কখনও পারো, আমায় ক্ষমা করে দিও..।

চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম। জানি কষ্ট হত, তবু অসম্ভব ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এত বেশি ভালবেসেছি যে, তোমাকে কখনো ঘৃণা করতে হবে, এ কথা এক মুহূর্তের জন্যও ভাবিনি।

ভাববই বা কেন . . . ??? আমার ভালবাসা তো বাজি ছিল না। আজ আমার এই ভালবাসাকে আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই কি করে বল . . . . . ??? তাই ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে তোমায় ভালবেসেই চলে যেতে হল।

আমার ফুফাত বোন অনার্সে পড়ে। ভিডিওটি দেখছিলাম ও আর আমি একসাথে বসে। একপর্যায়ে বলে বসলাম, মিউজিক ভিডিওটি ভালই লাগলো, কিন্তু শেষের দিকে মৃত্যুর পূর্বে ছেলেটির হাতে লেখা চিঠির কথাগুলোতে মেজাজ খারাপ হয়ে গেল। উত্তরে বলে, উল্টো এই চিঠিটির জন্যই সম্ভবত সোশ্যাল নেটওয়ার্কে বেশি বেশি লাইক পেয়েছে। উত্তরে বললাম, বেশি বেশি লাইক হয়েছে বলেই যে আমাকেও লাইক করতে হবে, এমনতো নয়, নিজের যুক্তিতে দেখা উচিত। ইয়াং ট্রেন্ড হুজুগে সয়লাব হয়ে, এইসব অখ্যাত আইটেমগুলো বেশিদিন মানুষের মনে থাকেও না।

কতিপয় উদ্ভট মন-মানসিকতার লেখক, কবি-সাহিত্যিকদের কিছু বাজে গাঁজাখুরি গল্পের উন্মাদনায় তরুণ প্রজন্মের খেসারত দিতে হয়। এসব ঘটনা ফলো করে, নিজেকে ঘটনার নায়ক চরিত্রে অনুপ্রাণিত করে কিছু অপ্রীতিকর ঘটনায় জন্ম হয়।

উত্তরে যা বলে, তার সারমর্ম ‘ছেলেটি বেঁচে থাকলে দেখা হবে, দেখা হলে ব্যাপারটি মনে পড়বে এবং ঘৃণা করবে। তাই অতি ‘দূরদর্শী ও মহান মনে’র ছেলেটি ভালবেসেই মরে গেল’। আশ্চর্য মানুষের দৃষ্টিভঙ্গি, মৃত্যু কি এতই ছেলেখেলা?

আমরা জানি যে, অতি দুঃখ পেলে মানুষ আত্মহত্যা করতে উদ্যত হয়। নতুবা, সাইকো বা অসুস্থ মস্তিষ্কের হলেও আত্মহত্যার প্রবণতা দেখা দেয়।

বেঁচে থাকলে ঘৃণা করতে হবে, মানে কি? ছেলেটি কি করে বুঝল, বেঁচে থাকলে ঘৃণাটি তার মনে আসবে, যেখানে এখনও মেয়েটির প্রতি তার ভালবাসা রয়েই গেছে। মানলাম, ও যদি আগাম বুঝেই থাকে, তবে ঘৃণাটা যদি করতেই চায় না, তবে ঘৃণা করার ভয় কেন? সেই সূত্রে মেনেই নিলাম, প্রতারিত হলেও ওর মনে মেয়েটির প্রতি ভালবাসা মৃত্যুর পূর্বেও ছিল। এ অবস্থায় আত্মহত্যার মনোভাবটি আসল কোত্থেকে? এরকম সুস্থ মনে, সুস্থ মস্তিষ্কে কেউ এত সহজে আত্মহত্যা করতে পারে কি করে!

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের তপুরা কনডম কিনে নিয়ে গিয়ে “mutual sex” করতে না পেরে রাগে ফুঁসতে থাকে! আর এসবে অনুপ্রাণিত আধুনিক পুলা মাইয়ারা “mutual sex” কে পান্তাভাত মনে করলে কি কোন সমস্যা! কিন্তু এইসব দেখে কুলাঙ্গাররা “mutual sex” এর সঙ্গী জোগাড় করতে না পেরে যা ঘটছে তা মেনে নেয়ার নয়। এ ধরণের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সিনেমা বা নাটক না বানালেই কি নয়? এগুলো দেখে কমবয়সী ছেলেমেয়েরা এমনকি প্রাপ্তবয়স্করাও সিনেমাকে নকল করতে গিয়ে এসব খারাপ বিষয়গুলোয় সমাজ প্রভাবিত হয়। আমি মানছি সিনেমা বা নাটকে শিখার মত বিষয়ও রয়েছে, কিন্তু তা উপস্থাপন করতে হবে সতর্কভাবে, যাতে দর্শকরা বিশেষ করে শিশুদের উপর এর ক্ষতিকর প্রভাব না পড়ে।

যেভাবে প্রতিনিয়ত মানুষের শিক্ষার হার বেড়েছে, আনুপাতিকভাবে সমাজের অন্যায়-অত্যাচারও বেড়েছে। শুধু স্কুলে ভর্তি করিয়ে দিয়ে উচ্চশিক্ষিত করালেই দায়িত্ব শেষ নয়। শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার্জন করে যদি সে শিক্ষা কাজে না লাগে, মানবের মঙ্গলে না আসে, তবে সে শিক্ষার্জনে সফলতা কোথায়? কুশিক্ষিত থেকে সুশিক্ষিতই উত্তম। এর মূলে রয়েছে মূল্যবোধের অবক্ষয়, অপসংস্কৃতির সয়লাব।

একদিন হয়তো দেখা যাবে, এ দেশেও উন্নত দেশের মত নতুন প্রজন্ম তথা তরুণ প্রজন্মের মধ্যে সাইকো জাতীয় অসুস্থ তরুণদের প্রাদুর্ভাব দেখা দেবে। মানসিক বিকৃতির উদ্ভব হবে। তখন হয়তো আমাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই এখনই সময় এসব প্রডিউসার, লেখকদের মুলোৎপাটন করা। যাতে এসব গল্প, উপন্যাস, মিউজিক ভিডিও দেখে আমার কোমলমতি তরুণেরা আত্মহত্যা, ধর্ষণ, খুন প্রভৃতির মত অসামাজিক কার্যকলাপে লিপ্ত না হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×