somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না চাওয়া ব্লগ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে বসে কপি লিখছি। চার পাঁচটা লাইন লেখা হয়েছে সবে। এন্টার দিয়েই মনে হল, এবার একটা কবিতা লেখা দরকার। আমার জন্য দরকার। ঠিক সেই সময় ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। কাজেই আর কবিতা লেখা হল না। মনে হয় কবিতারা এইভাবেই আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। অনেক দূরে। আমি হয়ত তার আর নাগাল পাবো না। কিন্তু সত্যি কথা বলতে কবিতা ছাড়া আর কিছুই আমার লিখতে ভালো লাগে না। আর এখন কবিতাও লিখতে পারছি না। এই দ্বিধা আর জঞ্জাল পেরিয়ে আমি আবার কবে কবিতার মধ্যে দিয়ে হাঁটতে শিখব জানি না।
ছোটবেলার সেই গল্পটার কথা বলি। ক্লাস সিক্স-সেভেনের পর থেকে বাংলা ছাড়া আমার আর কোন বিষয় পড়তে ভালো লাগত না। একটা বিষয় নিয়ে লিখতে লিখতে ঠিক আজকের মতো ঘটনা ঘটেছিল। সেটা ক্লাস সেভেনই হবে। পদার্থ বিজ্ঞান পরীক্ষা হচ্ছে। যথারীতি আমি কিছুই লিখতে পারছি না। কিন্তু এমনি এমনি বসে থাকা তো আর যায় না। তাই পদার্থ বিজ্ঞান ছেড়ে দিয়ে, আমি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা লেখা শুরু করেছিলাম।কবিতাটা ছিল 'দেশ্লাই কাঠি'। আমাদের আবৃত্তি ক্লাসে ওই কবিতাটা শিখিয়ে মুখস্থ করতে বলা হয়েছিল। মুখস্থ হয়েছে কিনা সেটাই যাচাই করছিলাম। পুরো একপাতা লিখে ফেলার পরে সম্বিত ফিরল। বুঝতে পারলাম, খুব বাজে হয়েছে। এদিকে বাবা বারবার বলেছিল, যতটুকু জানিস লিখবি, কিন্তু খাতা পরিষ্কার করে লিখবি। সেইদিন আর খারা পরিষ্কার রাখা হয়নি। ওই পাতাটা খুব হিজিবিজি করে কাটতে হয়েছিল।
আমাদের মিশনে খাতা দেখানো হত। ক্লাসে খাতা দেওয়া হত। আমাকে স্যার আলাদা করে ডেকেছিলেন। বলেছিলেন, তুমি এসব কী লিখেছ খাতায়? বাবাকে কাল নিয়ে আসবে। সেইবার প্রথম একক্লাস বন্ধুদের সামনে খুব কেঁদেছিলাম। স্যারের হাতে পায়ে ধরেছিলাম। বলেছিলাম, যত ইচ্ছে মারুন আমাকে। বাবাঁকে ডাকবেন না। আমাকে মারার জন্য, ছাত্রমারার স্পেশালিস্ট পড়িয়াস্যারকে ডাকা হয়েছিল। করিডরে তুমুল মেরেছিলেন। আমার তাতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এই খবর যদি বাবার কানে যেত তাহলে হয়ত আরও সাংঘাতিক কিছু হতে পারতো।
তবে আজ আর সেসব হওয়ার সম্ভাবনা নেই। কপি ছেড়ে হঠাৎ ব্লগ লিখছি দেখেও অফিসে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু পরিস্থিতি কতটা বদলে গেল। তখন যা লিখতে চেয়েছিলাম লিখেছিলাম। এখন একটা কবিতা লিখতে চাইছিলাম পারলাম না। চারপাশে লোক নেই। কেউ কিচ্ছু বলার নেই। তার সঙ্গে পাল্লা দিয়ে আমিও আর আমার মতো নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×