somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেয়ে দেয়ে কাজ নেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়গুলো খুব কষ্টদায়ক। আপনি নিজে কী করতে চাইছেন, জানেন না। আপনার সঙ্গে কী হলে, আপনি খুশি হতেন, জানেন না। এবং এই সময়ে আপনি বহুদিনের না করা জিনিসগুলো করে ফেলেন। যেমন ধরুন, আপনি ভেবেছিলেন ইনস্টাগ্রাম খুলবেন না। এই সময়ে খুলে ফেলবেন। আপনি ভেবেছিলেন এক ঘণ্টার আগে সিগারেট খাবেন না। খেয়ে নেবেন। আপনি ভেবেছিলেন, ফেসবুকে কয়টা লাইক এল সে নিয়ে ভাববেন না। ভেবে ফেলবেন। আরও অনেক কিছু। হয়ত আপনার এই সময়ে কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে। কিছুতেই পারবেন না। ভাবতে গেলেই প্রিয় কবির কবিতার মতো কিছু একটা লিখে ফেলবেন। আর ভুলেও কাউকে ফোন করতে যাবেন না। কারণ এই সময়ে কেউ ফোন ধরে না। এটা নিয়ম। হতাশ হবেন না।
এই সময়ে আপনার খিদে পেতে পারে। পেট শূন্য মনে হবে। আসলে ওটা খিদে নয়। কী, আমি জানি না। তবে খিদে না। তার পর প্রেমিকা অন্য কারোর সঙ্গে ঘুরছে ফিরছে কিনা এইসব নিয়ে তদন্ত করতে ইচ্ছে হবে। করতেই পারেন। নিজের রিস্ক।
ভুলেও গুরু গম্ভীর তত্ত্বকথা বা বই পড়তে বসবেন না। কারণ ওটা আপনাকে আবার পরে পড়তে হবে। টিভি খুলে আপনি স্পোর্টস চ্যানেল সার্ফ করবেন। কিন্তু কোনও লাইভ খেলা এখন দেখানো হবে না। ঠিক এই সময়ে আপনার মনে হবে, কই দুপুরে ঘুমালাম না। এখন ঘুম আসছে না কেন? আসবে না। এটাই নিয়ম।
কিন্তু এভাবে তো ফেলে রাখা যায় না। একটু লিখতে বসলে, একটা সময়ে চাঙ্গা লাগবে। মনে হবে, প্রেমিকা যা খুশি তাই করুক। আমারও চ্যালেঞ্জ। আপনি আবার ভাবতে বসবেন। প্রেমিকা কি সত্যিই কিছু করেছে? কোনও উত্তর পাবেন না। আর আপনি কাকেই বা চ্যালেঞ্জ জানালেন? কোনও উত্তর পাবেন না।
আপনি এই সময়ে আপনার মানি ব্যাগ নিয়ে বসুন। দেখুন কটা নোট আছে। আর আপনার এই মাসে কী কেনার শখ। হিসেব মিলিয়ে ফ্লিপকার্টএ দাম দেখে নিন। এইসব করতে করতে ডিনারের সময় হয়ে যাবে। আপনার ঘুম পেয়ে যাবে। মাঝখানে কয়েকটা সিগারেট খেতে পারেন। ঘরে নয়। রাস্তায় বা ছাদে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×