নতুনদেশ এখন প্রবাসের সর্বাধিক প্রচারিত অনলাইনে বাংলা পত্রিকা
নতুনদেশ ডটকম
জন্মের এক বছর পূর্ণ হওয়ার আগেই টরন্টো থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা ’নতুনদেশ ডটকম’ প্রবাসের সর্বাধিক প্রচারিত অনলাইন বাংলা পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। প্রকাশকাল থেকেই পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠতার কারনে পত্রিকাটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় নতুনদেশ অনলাইন বাংলা পত্রিকাগুলোর মধ্যে প্রচারসংখ্যায় শীর্ষস্থান দখল করে নিয়েছে।
বিশ্বের সকল অনলাইন পত্রিকা এবং ওয়েবসাইট এর ভিজিটর সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রচারসংখ্যার ক্রমমান (র্যাংকিং) নির্ধারণে নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য প্রতিষ্ঠান আলেক্সা‘র তথ্য অনুসারে (১৭ মে ২০১০ এর হিসেবে অনুসারে) বিশ্বের সকল ওয়েবসাইট ও অনলাইন পত্রিকাগুলোর মধ্যে নতুনদেশের অবস্থান হচ্ছে ২,৪৭,৩৩(Ranking)। প্রচারসংখ্যার দ্বিতীয়স্থানে রয়েছে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক অনলাইন পত্রিকা ’ইউকেবিডি নিউজ’। তার অবস্থান ৩, ৫৬,৪০৪(Ranking) ।
সর্বাধিক প্রচারিত অনলাইন বাংলা পত্রিকার গৌরব অর্জনকে পত্রিকাটির প্রতি পাঠক-লেখক-শুভানুধ্যায়ীদের অবদান ও ভালোবাসা হিসেবে অভিহিত করেছেন নতুনদেশের সম্পাদক সেরীন ফেরদৌস। তিনি বলেন, প্রবাসের কঠিন জীবনে সময়ের সীমাবদ্ধতার ভেতরেই পেশাদার মনোভাব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করেছিমাত্র। পাঠক আমাদের গ্রহণ করায় আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের সম্পদ। তিনি বলেন, নতুনদেশের এই অর্জন আমাদের দায়বদ্ধতাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, নতুনদেশের সম্পাদক সেরীন ফেরদৌস নিজেও একজন পেশাদার সাংবাদিক। ঢাকার শীর্ষ পত্রিকা দৈনিক প্রথম আলোয় সাংবাদিকতাকালে অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা সাংবাদিক হিসেবে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির পুরষ্কার পেয়েছেন।
এ প্রসঙ্গে নতুনদেশের ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুজ্জামান বলেন, তথ্য-প্রযুক্তির বিকাশ এবং অবাধ তথ্যপ্রবাহের এই যুগে কোনো অনলাইন পত্রিকার প্রচারসংখ্যা নিয়ে লুকোচুরি বা অতিরঞ্জিত করার কোনো সুযোগ নেই। http://www.alexa.com এই ওয়েবসাইটে যে কোনো অনলাইন পত্রিকার ওয়েব ঠিকানা লিখে অনুসন্ধান করলেই যে কোনো ওয়েবসাইট বা অনলাইন পত্রিকার ক্রমমানসহ ভিজিটর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
নতুনদেশের চলতি সংখ্যা পড়তে ক্লিক করুন http://www.notundesh.com/index.htm

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


