somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর সুন্দর সাউথ আফ্রিকা ভ্রমণ ৪

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জোহানেসবার্গের আকাশে পৌছাতে প্রায় ৯ ঘন্টা লাগল কাতার থেকে।ক্যাপ্টেন জানালো যে কিছুক্ষনের মধ্যে আমরা জোহানেসবার্গ এয়ারপোর্টে ল্যান্ড করবো। আমি উপর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কেমন শহরটা, কেমন দেশটা। একটা চাঁপা উত্তেজনা টের পেলাম নিজের মধ্যেই। এত যায়গায় গিয়েছি,কিন্ত এমন অনুভূতি কখনো হয়নি আমার।
কিছুক্ষনের মধ্যেই ল্যান্ড করলাম ও আর ট্যাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।আফ্রিকা!!! এসেই গেলাম!!!প্লেন থেকে নেমে লাগেজ বেল্টের দিকে এগুতেই একটু ধাক্কা খেলাম। এত কালো লোক একসাথে কখনো দেখিনি। বর্নবাদী মনে হতে পারে আমাকে? না তা নয়। এটা সাউথ আফ্রিকা সম্পর্কে এত ভয়ংকর গল্প শোনার কারণেই হয়েছে সম্ভবত।
লাগেজ বেল্টের সামনে অপেক্ষা করার সময় দেখলাম কয়েকজন এয়ারপোর্ট কর্মী বিভিন্ন সিরিয়স কাজ করছে কিন্ত শরীরটা বাজতে থাকা মিউজিক এর সাথে সাথে দুলাচ্ছে।এরা আসলেই খুব আনন্দ প্রিয় জাতি।ইমিগ্রেশানের লোকটার আমার সাথে বিভিন্ন মজা করলো। আমার পাসপোর্ট হাতে নিয়ে বললো, "ফ্রম বাংলাদেশ? হাউ ইজ এভরিওয়ান ইন বাংলাদেশ?" এরপর পাসপোর্ট এ এরাইভাল সিল দিয়ে বললো,"স্টে ওয়েল মান, এন্ড নেক্সট টাইম প্লীজ ব্রিং ডিজিটাল পাসপোর্ট, দিজ হ্যান্ড রিটেন পাসপোর্ট গিভস ট্টাবল মান"। আমি একটু লজ্জা পেয়েই বললাম, "শিওর মা ফ্রেন্ড"।


পাসপোর্ট নিয়ে বাইরে আসলাম।তুমুল বৃষ্টি হচ্ছে তখন। সাথে ভয়ংকর ঠান্ডা বাতাস। আমার মনে হলো আমি বের হওয়া মাত্রই জমে গেলাম। উফফফ।আমার গায়ের সামার স্যট এই ঠান্ডা ঠেকাতে পারলোনা।আমার কলিগ খুঁজতে লাগলেন আমাদের রিসিভ করতে আসা লোকদের।খুঁজে পেতে অবশ্য সময় লাগলো না।তিনজন এসেছেন আমাদের রিসিভ করতে। সেলিম ভাই, আলম ভাই আর সোহাগ।সেলিম ভাই পরে জেনেছি বিশাল ধনাঢ্য ব্যক্তি। সাউথআফ্রিকায় আল-মেহরান নামের একটা হোটেল চেইনের মালিক। আলম ভাই কন্সট্রাকশান বিজনেস করেন। উনিও বেশ ধানাঢ্য। আর সোহাগ হল সেলিম ভাই এর শালা। সেলিম ভাই এর সাথে ওনার দুই পিচ্চি মেয়েও ছিলো। আমাদের জন্য ফুল কিনে নিয়ে এসেছিলেন ওনারা। মেয়ে দুটি আমাদের কে দিল। ফুলের তোড়া।
আমি তো অভিভূত! এত সুন্দর অভ্যর্থনা পাবো সাউথ আফ্রিকায় কল্পনাতেও ছিলনা এটা। পরে যতদিন ছিলাম, দেখেছি বাংলাদেশী ভাইয়েরা কি অসাধারণ আতিথেয়তা দিয়েছেন আমাদের কে। আমরা সেলিম ভাইয়ের বিএমডব্লিউ গাড়িতে চড়ে বের হলাম এয়ারপোর্ট থেকে। রওনা দিলাম আমাদের গন্তব্যস্হল ফোর্ডসবার্গের দিকে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে... ...বাকিটুকু পড়ুন

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

×