লিখেছেনঃসোহান
কিছু লিখতে গেলেই প্রেম হয়ে যায়
স্লোগানের বদলে, রক্তের বদলে
একে একে মুক্তি পায়
কারাবন্দী ভালোবাসার উপমা;
রূপকথার চিরকুটে কতবার
পাঠিয়েছি দুঃখের গান, মৃত্যু বেদনা !
সব ফিরে এসেছে ভালোবাসার পঙক্তি হয়ে,
রক্তের বদলে এসেছে ফুটফুটে গন্ধরাজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




