গনজাগরনের প্রজন্মেরা এত নীচে নামতেছে কেন ? চুপ কইরা বইসা থাকলে সমস্যা কোথায় ? "কত নীচে নামতে পার" এমন কোন প্রতিযোগীতা চলতেছে? কোন চ্যানেলে ? ৩০/৩২ বৎসর আগে প্রথম আমাদের বাসায় যখন টেলিভিশন আনছিলো তখন আমরা যতটা পাড়া প্রতিবেশীর হীংসার স্বীকার হয়েছিলাম আজ আমি গনজাগরনের ষ্ট্যাটাস পড়ে পড়ে যেন তাই দেখতেছি । ছিঃ
খাইয়া লইয়া কাম না থাকলে যা হয় । গলা যদি খাউজ্জায় তবে তোমার হমাইন্না হমাইন্না গুলির লগে লাগো গা । যেমন ধর ছাত্রলীগ, ছাত্রদল আরো আছে শিবির তারপর হেফাজতের ইয়াং ছেলে পেলে । কই ৯০/৯৫ বৎসরের মূরব্বীর হেলিকপ্টার লইয়া দূই দিন ফেইসবুক গরম করে ফেলছে । কেন ? কি করেছেন ঐ মুরব্বী তোমাগ লগে । তার সমালোচনা করা শুরু করছ দূইদিন হইয়া গেল ? হেলিকপ্টারে উইটঠা মুরব্বী এত বড় অন্যায় করে ফেললো ? প্রাইভেট হেলিকপ্টার যারা ব্যাবসার উদ্দে্যশ্যে আমদানী করল আর কাষ্টম দিয়া যখন বাংলাদেশে ঢুকলো তখন তাগো কিছু কইবেন না । অথচ কেউ হেলিকপ্টারে উঠলেই দোষ । জাগরন ভাই এইটাকি মগের মুল্লুক ? হেলিকপ্টারে কেডা কেডা উঠতে পারবে আর কে কে পারবে না এমন কোন লিষ্ট আমি কোন দিন গনজাগরন মঞ্চ হইতে প্রকাশ হইতে দেখি নাই । দেখলে অবশ্যই আমি নিজেই পুলিশ দিয়া ধরাইয়া দিতাম ।
যেই মুরব্বীকে নিয়ে এতো সমালোচনা করতেছেন তিনি বড় একটা মাঠে দাড়াইলে ২/৩ লক্ষ লোক ভিড় জমে যায় । যদি বলেন আমি ঢাকা যামু সেই ঢাকার টিকেট একা একজন কাটনের জন্য তার ভক্তরা মারামারি খুনা খুনী পর্যন্ত করে । উনি যদি বলে সবাই মিলে টাকা দেন তবে খাড়ার উপরে সাড়া জীবন ঢাকা আসা যাওয়ার ভাড়া জোগার হয়ে যাবে । যদি -বাই দা ওয়ে- কেউ শুনতে পায় বগুড়া যাবেন তবে ২/১ হাজার জন লোক বগুড়ার ভাড়া পেমেন্ট করার জন্য এক পায়ে সিরিয়াল দিয়া খারাইয়া থাকে । হেলিকপ্টারের ভাড়াতো গরীব ভক্তদের টাকায় হয়ে যাবে, যারা রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বেচে, পান বিড়ি সিগরেট বেচে, পানি বেচে, কুলি মিন্তিগিড়ী করে । ১০ লক্ষ ভক্তের চাইর ভাগের এক ভাগ ০.২৫ টাকা (৪ আনা) করে দিলে হেলিকপ্টারের ভাড়া উঠতে ১০ মিনিট লাগে । বড়লোক ভক্তদের বাদই রাখলাম । দূই দিন যাবৎ উনার টিন নম্বরের চিন্তায় গনজাগরন মঞ্চের ঘুম হাড়াম হয়ে গেছে । একজন মুরববীর সাথে বেয়াদবীর সমস্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে ।
এবার থামুন । এবার থামুন । এবার থামুন ।
নিঃশেষে প্রান যে করিবে ...............
গনজাগরনের কিসের ভয় ? আবার শাহবাগ জমবে । মুরব্বীদের সাথে বেয়াদবী করিলে নতুন পুরাতন প্রজন্ম সকলেই খারাপ ধারনা পোষণ করতে শুরু করবে ।
জয় বাংলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


