স্বপ্নে অবিচল
ডা:সোহেল
জানি তোমার স্বপ্নে আমি নাই,
কিন্তু আমি যে স্বপ্নবাজ,
তাই একটি স্বপ্ন বেঁচে থাকতেও,বুকে নিয়ে দৃঢ় প্রত্যয়,
বিধাতা তোমার ধরায় আমি বেঁচে থাকতে চাই,
আমার বিশ্বাসে স্বপ্নটা আছে আগের মতই,
কষ্টটা দেহে আছে বাসা বেঁধেই,
রক্তচাপের মত কখনও কমে আবার কখনও চলে বেড়েই,
জানি পরবাসীনী এই কবিতা পড়বে না,
শেষ চিঠিটা পড়ে আমি বুঝেছি তাই,
তবু শেষ নাটকের আশে আছি,
শেষ সংলাপে কি রচেছেন সাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




