স্বপ্নের কারখানা
ডা:সোহেল
প্রতিদিন স্বপ্ন তৈরি হয় আমার স্বপ্নের কারখানায়
স্বপ্নের ভীরে আমি বেঁচে আছি অবলীলায়
তাদের সাথে হেসে খেলে সময় কেটে যায় আমার
তারা আষ্টে পিষ্টে জড়িযে রাখে মোরে পরম মায়ায়
তোমায় নিয়ে হয় এখানে ভালবাসার স্বপ্ন রচনা
তুমি তো একদিন এসেও পরিদর্শন করে দেখলে না
কত রকম ভালবাসার ভাবনারা আছে এখানে
এত পুত পবিত্র ভালবাসার স্বপ্ন নেইতো জমিনে
আমি বড় আশায় বুক পেতে থেকে করি কামনা
তুমি একবার এসে দেখে যেও এই স্বপ্নের কারখানা
যদি তোমার ভাললাগে সঁপে দিও ওগো তোমায়
জীবন খানি কাটিয়ে দিও আমার স্বপ্নের কারখানায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




