somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃশ্চিক ভালবাসা!

১৬ ই জুন, ২০১০ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মগতভাবে বৃশ্চিক হলে রাজনীতি, কাজ, খাওয়া-দাওয়া, বন্ধুত্ব, ব্যবসা, পেশা, নেশা, আত্মীয়-স্বজন, প্রেম-প্রীতি, অনুরাগ-বিরাগ, রঙ-তামাশা, হিসাব-বেহিসাব, ঠান্ডা-গরম, জীবন-মৃত্যু এরকম যত কিছু সবকিছুতেই আপনার নাক অবধি ডুবে থাকবার সম্ভাবনা শতভাগ। ভালবাসা আর রুটি-রোজগারের বৈপরীত্বেও খাঁটি রোমিও, খাঁটি শাইলক ভর করে ফেলতে পারে আপনার মাঝে।

আপনি আওয়ামী লীগ/বিএনপি হলে ঠেলে ঠেলে দৌড়াবেন আপনার ভালবাসার মানুষগুলোর ভাল কাজকর্মগুলোকে প্রয়োজনে অপ্রয়োজনে ঠেস দিয়ে আগলাতে। তবে কোষ্ঠী বলে অন্যায় আপনি কোনভাবেই মেনে নিতে পারেন না যদিও মেনে নেন সেটা নেহায়েত জিঘাংসার কারণে। তবে কিনা বৃশ্চিকের জিঘাংসাই বেশী!

অতীতে চোখ মেলেন, আপনি ভালবেসেছেন যাকে তার জন্য কত অসহ্য দুঃখ সুখের নকশী কাঁথা আছে আপনার সংগ্রহে!

সামনে বসে আছে জীবনের সেই আরাধ্য রাগ-রাগীনী। আপনার তপস্যা ভাংছেইনা। আপনি ডানের কাঠি বামে আর বামের কাঠি ডানে দেন কিন্তু মিনতি করতে পারেননা। কারণ মিনতি আপনার ধাঁতে নেই। এদিকে কন্কাবতীর ঘুমও ভাংতেই চায়না। আপনি ডুবতে ডুবতে যখন ডুবেই গেছেন আপনার কন্কাবতী হঠাৎ আঁতকে উঠেছে আ হা হা..হারিয়ে গেলো তো চির দিনের মতো! আর এভাবেই হয়তো সারাজীবনের জন্য আপনার কন্কাবতীর দীর্ঘশ্বাসে ঢুকে গেছেন আপনি।

মুল কথা হলো এমন হতে হলে 'বৃশ্চিক' হতে হয়না। এমন ঘটে ভরা তারুণ্যে। এমন ঘটে আপনি যতক্ষন অঘটন ঘটন পটিয়সী থাকবেন ততক্ষন। কেননা যখন বয়সটা একটু বাড়তে থাকবে আপনার সুন্দর বইটাতে সমাজ নতুন নতুন পরিভাষা ঢুকিয়ে দেবে। আপনি হয়ে যাবেন অত্যন্ত সাধারণ কিংবা অনন্য সাধারণ কেউ!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ বিকাল ৫:২৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×