আজ সকালে ৮:৩৭ মিনিটে যখন অফিসের পথে মগবাজার রেল ক্রসিং পার হলাম তখন দেখলাম এফ ডি সি মোড়ে সিগনাল। সাধারনত এখানে সিগনাল বাতির কোনো কার্যকারিতা কখনো দেখিনি সব সময়ই ট্রাফিক পুলিশ রাস্তায় দাড়িয়ে থাকে।
আমি আসব মহাখালির দিকে নীল বাতি জ্বলার সাথে সাথে আমি এগিয়ে যাচ্ছি, এবার আমার আশ্চর্য হবার পালা। দেখলাম পুলিশের গাড়ি সিগনালে দাড়িয়ে (যা আমি কখনো দেখিনি) এই শেষ না তার পিছনে একটা প্রাইভেট কার এর পেছনের সিট এ আমাদের সন্মানিত উপদেষ্টা গীতি আরা সাফিয়া।
আমার চক্ষু তো চড়ক গাছ কিছুক্ষন এর জন্য মনে হল আমি কি বাংলাদেশে আছি?
তার পর মনে হল কেন আমাদের সন্মানিত জনপ্রতিনিধিরা এরকম দৃষ্টান্ত স্হাপন করতে পারেন না?
তার পর মুহূর্তেই হাসলাম এই ভেবে যে উনারা থাকলেতো রাস্তায় কত পুলিশ থাকত তার ইয়াত্তা নেই আর না থাকলে তো কতজনের চাকরি চলে যেত।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


