ভারত ও পাকিস্তানের দুই সমকামীর ।চুম্বনে তোলপাড়
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারত-পাকিস্তানের দুই সমকামীর চুম্বনে তোলপাড়
abd9
ভারত-পাকিস্তানের দুই সমকামীর চুম্বনে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতীয় সংবাদ ও সোশ্যাল মিডিয়ায়। আর চুম্বনের সেই ছবি ঘুরছে এখন সংবাদপত্র এবং ফেসবুক টুইটারের পাতায় পাতায়। ছবিটি হচ্ছে- কদিন আগে সমলিঙ্গ-বিবাহ বৈধতা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই আনন্দে ভারতের রাস্তায় প্রকাশ্য চুম্বন করছেন ভারত ও পাকিস্তানের দুই তরুন নাগরিক। ছবিতে দেখা যাচ্ছে, ওই দু’জন নিজেদের দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পরস্পরকে চুম্বন করছেন। নতুন রূপে দিলেন বৈরি দুটি দেশের মধ্যে ঐক্যের বার্তা। যেখানে সমলিঙ্গ-বিবাহের ক্ষেত্রে দু’দেশই প্রচ-ভাবে বিরোধী, সেখানে সেই বিষয়টিকে কেন্দ্র করে দেওয়া এই ঐক্য বার্তায় অনেকেই অবাক হয়েছেন। আবার কেউ জানিয়েছেন স্বাগত, কেউ জানিয়েছেন নিন্দা। সোশ্যাল মিডিয়ায় তো এই ছবি এখন হট কেক। ফেসবুকে সমিরন রায় নামে একজন লিখেছেন ‘হোমোরাই পারবে পাক-ভারত ঘৃণা দূর করতে।’ অঙ্কিতা রাণী সীমান্ত লিখেছেন ‘বিউটিফুল নিউজ আরো আরো প্রেম চাই। প্রেম-ই পারবে পাক এর ঘৃণাকে শেষ করে দুই দেশকে মেলাতে।’ সর্বজিৎ বাগচি লিখেছেন ‘মোদি নেওয়াজ শরীফ এমন করে কিস কবে করবে?’ আবার এ নিয়ে আছে উল্টো কথনও। বাচ্চু বিশ্বাস লিখেছেন ‘এত বাড়াবাড়ি ভালো নয়। এতো দেখলেই ঘেন্না লাগে। ছিঃ। দুটো কে-ই ঠ্যাঙানো দরকার।’ শাবাব হায়দার লিখেছেন ‘মরার আগে এগুলাই দেখার বাকি ছিল...!! ছিঃ ছিঃ।’ দুই সমকামীর চুম্বনের ছবিটি নিয়ে পক্ষে-বিপক্ষে এমন হাজারো উক্তিতে ভরে উঠেছে ফেসবুকের পাতা।
-

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন