somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম থেকে বলছি !

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১লা বৈশাখ -বাঙালির চিরায়িত ঐতিহ্য, গ্রামে গঞ্জে খুব ঢিলে ঢালা করেই পালিত হত তা নয় ।মূলত হিন্দুদের নানা আনুষ্ঠানিকতাই এই দিন টিকে জিয়ে রেখেছে । পহেলা বৈশাখে বাঙালি মুসলমানেরা যতটানা সচেতন ছিল ঠিক তারচেয়ে অনেক বেশী আড়ম্বর পূর্ণভাবে সনাতন ধর্মের লোকজন পহেলা বৈশাখ কে উৎযাপন করত । মুসল মানেরা শুধু ওদের আনুষ্ঠানিকতা দেখেই বুঝত আজ ১ লা বৈশাখ । এদিনে চরক খোলায় চরক ঘোরানো হত, গ্রামীণ বটতলায় বসত মেলা । সেখানে হিন্দু -মুসলমান সবাই মিলে অংশ নিত । দিনটা যেন সবার কাছে বিশেষ ভাবে প্রাধান্য পেত । এদিনে সনাতন ধর্মের লোকেরা তো বটেই মুসলমানেরা পর্যন্ত বাড়িতে বিশেষ খাবারের ব্যবস্থা করত । পান্তা ভাত তো গরম পরার সাথে সাথেই গ্রামের কৃষানীরা রাখা শুরু করত । আর নববর্ষের দিন একটা ভাল মাছ অর্থাৎ ইলিশ মাছটাই তারা বাড়িতে ঐ দিন উপলক্ষে আনত।সেই ইলিশের মধ্যে ছিল প্রকৃতির ঘ্রাণ আর কৃষকের যত্বে বোনা নিজ হাতের ধান থেকে চালের পান্তা ভাত, দুয়ে মিলে যেন ১লা বৈশাখে বাঙালির সকালের খাওয়াটা হত বেহেশতী খানা দিয়ে ! পান্তা-ইলিশ দিয়ে ভাত খাওয়ার ঘ্রাণ যেন থাকত সেই বিকেলের চরক খোলার মেলা পর্যন্ত ।

এখন নব্যরূপে ১লা বৈশাখ পালিত হলেও তাতে প্রকৃতরি ছোঁয়া থকে না ।
চরখ খোলায় চরক আর চোখে পড়ে না । মেলা বসলেও বাণিজ্যিক উদ্দেশ্যে সেই মেলায় প্রাণ থাকে না । সব ইলেকট্রনিক্স আর কৃত্রিম খেলনায় মেলা ছেয়ে থাকে । সেখানে বাশেঁর ভেঁপু বাঁশির সুর আর মুখরিত করে না মেলার প্রাঙ্গন ! টমটম গাড়ির কারিগরেরা ভুলে গেছে তার নিপুন হাতের ছোয়ায় বানানো ছেলে ভোলানো সেই দুচাকার টমটম । মাটির ঘোড়া আর মেলায় দেখা যায়না ! যার মধ্যে আমার ছেলে বেলা খুজে বেড়াই । কাঠের নৌকা (চাকা লাগানো) দাগকাটা , পোড়া মাটির নিস্প্রাণ পাখি,- ওতে প্রাণ না থাকলেও কেমন যেন প্রাণবন্ত হয়ে উঠত মন। পাখি উড়তে না পারলেও মনটা আনন্দে উড়ে বেড়াত অসীম আকাশে ।

আমরা বাঙালি , ধীরে ধীরে শেকড় ছাড়া হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি আমাদের প্রাণের ঐতিহ্য কে । জানিনা আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাড়ায়!আমাদের পরবর্তী প্রজন্মকে কাস্তে , মাথাল, লাঙল, ভেঁপু বাশিঁ, টমটম গাড়ি মাটির ঘোড়া দেখাতে আমাদের যাদুঘর গুলোই উপযুক্ত স্থান হয়ে উঠবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×