somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদ্যের যোগানদাতাদের (কৃষক) কথা বলছি !!!

৩১ শে মে, ২০১৩ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরাজ গঞ্জের শাহজাদপুর থানাটি তুলুনামূলক নিচু । এ এলাকায় প্রধান ফসল ধান যা বর্ষার পানি নেমে যাওয়ার ৪০ থেকে ৬০ দিনের মধ্যে রোপন করা হয় এবং তা পরবর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে কৃষক ঘরে তুলতে ফসলের সন্তানসম যত্ন আত্তি করেন । এর ফাক তালে অবশ্য ঘাস বা ডাল জাতিয় ( সাধারণত যে গুলো গো খাদ্য হিসেবে চাষ করা হয় ) ফসল চাষ করা হয় । যেহেতু ঐ সকল উপরি ফসল চাষ করতে বেশি সময় লাগে না তাই ও ফসল গুলো কৃষকের কাছে বোনাস আবাদ হয়ে য়ায় । বোনাস আবাদ বলছি এ কারণে - শাহজাদপুর এলাকার জমি গুলো এক ফসলী জমি । তাই ধান আবাদই এদের প্রধান ফসল চাষের মধ্যে পড়ে ।

প্রতি বছরই এ অঞ্চলের মানুষ তাদের কষ্টার্জিত ফসল কাটার সময় একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় কারণ ধান রোপন নাবী হলে কাটতেও নাবী, এ রকম হলেই মহা বিপদ । কারণ জৈষ্ঠ্য মাসের ১৫ তারিখ থেকেই যমুনা, করতোয় আর বড়াল নদীর পানি বাড়তে থাকে এবং আষাঢ়ের প্রথম সপ্তাহেই খাল --বিল , নদী- নালায় পানি আসতে শুরু করে । আর তখনই মর্মান্তিক -হৃদয়বিদারক দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে । কারণ কৃষকের সন্তানসম ধান বর্ষার পানিতে তলিয়ে যেতে থাকে । তখন সন্তানের করুন মৃত্য দৃশ্য দেখা ছাড়া কৃষকের আর একটা কাজই থাকে আর তা হল -" ডুকরে কাঁদা" ।

এবার যদিও ধান লাগানো নাবী হয়নি । তবুও কৃষক তাদের ধান নিয়ে অনেক চিন্তিত । জমিতে ধান পেকে সোনা বর্ণ ধারণ করলেও তাদের নতুন অতিথী কে বাড়ি আনতে পারছে না । গত কয়েকদিনের আবহাওয়ার খামখেয়ালিতে পাকা ধান ক্ষেতে রেখে কৃষকের তো আর বাড়িতে কৃষানীর পেতে দেয়া নরম বিছানায় ঘুম আসছে না ।

ওদিকে আষাঢ়ের আগমন - নদীর পানি বৃদ্ধি , প্রতিকুল আবহাওয়া এসব মিলিয়ে - শাহজাদপুরের - রেশম বাড়ি, পোতাজিয় ,রতন কান্দি, বিল চান্দো, ভাই মারা আরো অন্যান্য নিচু এলাকার কৃষকেরা বড় শংকায় দিনাতিপাত করছে ।

কৃষকদের এই শংকার কিছুটা লাঘব ঘটত যদি বড়াল নদীর পানি নিয়ন্ত্রণ করা যেত । যদিও রাউতারাতে একটি স্লুইসগেইট আছে কিন্তু তার কোন কার্যকারিতা নাই । কারণ সেখানে প্রায় প্রতিবছই বন্যায় বাধঁ ভেংগে য়ায় ।
এলাকার নিজস্ব উদ্যোগে ধান কাটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী বাধটি রক্ষা করে বলেই কৃষকেরা কোনমতে তাদের ধান গুলো ঘরে আনতে পারে ।

কিন্তু এবার গত কয়েকদিনের নিন্মচাপের ফলে সেই জোড়া তালিদেয়া বাধঁ যাদি ভেঙে যায় ( !)তাহলে কৃষক তো না খেয়ে মরবেই সাথে আপনারা শহরবাসীরাও !

যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন বিষয়টি খতিয়ে দেখে আতি দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষক বাঁচান পাশাপাশি দেশের সকল জনগণের খাদ্য নিশ্চিত করতে সহায়তা করুন ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×