আমরা প্রতিক্ষায় আছি, অপেক্ষায় আছি, প্রহর গুণছি
সেই সব ভাই, বোনদের জন্য যারা তাদের পরিবার পরিজনদের মুখে একটু হাসি ফুটানোর জন্য সারা বছর শহর নামের এক রহস্যেঘেরা নগরে "নিজদেশে পরবাসীর" মত নির্বাসিত জীবন যাপনের নামে অক্লান্ত পরিশ্রম করে বিন্দু বিন্দু করে ক'টি টাকা সঞ্চয় করে নিয়ে ঈদ নামক এক স্বর্গীয় অনুষ্ঠান পালনের জন্য ফিরছে ;
তাদের জন্য আমরা অপেক্ষায় আছি ।
যে ভাই ফিরছে তার ভালবাসার গ্রামে, মায়ের আঁচলে একটু স্বর্গীয় সুখ পাবে বলে ।
যে বোন ফিরছে তার প্রিয় মাতৃভুমিতে তার সকল কষ্ঠ স্বার্থক করবে বলে , যে মা ফিরছে তার শ্বশুরালয়ে কিং বা তার স্বামীর পৈত্রিক ভিটায় একটিবাররের জন্য সন্ধ্যা প্রদিপ জ্বালাবে বলে ।
যে প্রিয় ফিরছে তার প্রিয়তমার কাছে অনেক দিন পর একটু সুখ পাবে বলে । আমরা তোমদের বরণ করার জ্য প্রস্তুত আছি; অপেক্ষা করছি ! অধীর অপেক্ষা !
এসেই দেখবে হয়ত পরিবর্তন হয়েগেছে অনেক কিছু -
পাশের বাড়ির শেফালী কিংবা মর্জিনার বিয়ে হয়ে গেছে,
অথবা যে ষাঠোর্ধ বুড়ি তোমার খোজ নিতো মাঝে মধ্যে,
সে আর এই ধূলার ধরাতে আর নাই !
হয়তো জানবে রহমত চাচার ছেলেরা ভাগ হয়ে গেছে -
চাচাকে আর দেখার কেউ নেই !
হয়তো দেখবে পাশের বাড়ির মোল্লা বা শেখেরা টাকার কুমির হয়ে গেছে হঠাৎ করেই !
হয় তো বা দেখবে মুন্সিরা দু'তলা ভেঙে গড়েছে ছ'তলা !
হয়তো কৈশরের বন্ধু - খালেক কিংবা জুলি গত হয়েছে অভিমানে !
এক কয়েক মাসে বা বছরে বদলেছে অনেক কিছুই সব কৃত্রিমতায় ভরে গেছে তোমার ভালবাসার গ্রাম খানি-
তুমি নিশ্চিত দেখবে , কেবল বদলে নি একটি জিনিস- মায়ের ভালবাসা !!!
আমরা তোমাদের গ্রহন করতে অধীর অপেক্ষায় মায়ের ভালবাসা নিয়ে প্রতিক্ষায় আছি !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

