somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় নন- এমপিও কম্পিউটার ভাই ও বোনেরা , অনুগ্রহ করে আমাদের ডাকে সারা দিন ! বিশাল মানব- বন্ধন ও মহা সমাবেশ তারিখ: আগামী ১৮ মে ২০১৫ইং রোজ সোমাবার, স্থান : জাতীয় প্রেস ক্লাব – ঢাকা, সময়: সকাল ৯.০০ (নয়) ঘটিকা

১৫ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নন- এমপিও কম্পিউটার ভাই ও বোনেরা , অনুগ্রহ করে আমাদের ডাকে সারা দিন !


বিশাল মানব- বন্ধন ও মহা সমাবেশ

তারিখ: আগামী ১৮ মে ২০১৫ইং রোজ সোমাবার, স্থান : জাতীয় প্রেস ক্লাব – ঢাকা, সময়: সকাল ৯.০০ (নয়) ঘটিকা

মহাত্মন,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আপনি আবগত আছেন বর্তমান সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার সার্বিক উন্নয়নে ভুমিকা রাখছেন । এরই অংশ হিসাবে আধুনিক শিক্ষা, তথা "ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন । কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ‘কম্পিউটার শিক্ষক’দের বেতন ভাতা না দিয়ে কম্পিউটার বিষয় খোলার অনুমোদনের ক্ষেত্রে শর্ত আরোপ করেছেন ।
সরকারী বিধি অবলম্বন করিয়া প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া হয় । এখানে উল্লেখ্য যে, আমরা সকল কম্পিউটার শিক্ষকবৃন্দ সে অনুযায়ী নিয়োগ প্রাপ্ত হই । কিন্তু এই যৌক্তিক নিয়োগ পাওয়ার পরও আমাদের সরকারীভাবে সকল সুযোগ সুবিধা থেকে অজ্ঞাত কারণে বঞ্চিত রাখা হচেছ । আমরা অত্যন্ত বেদনার সহিত লক্ষ্য করছি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষকদের সরকারী বেতন –ভাতা প্রদান করা হয় । অথচ গুটিকয়েক শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের সরকারী বেতন –ভাতা প্রদান করা হয় না । অথচ আমরা সরকারের সকল বিধি-বিধান মেনে নিয়োগ প্রাপ্ত হয়েছি । এবং সে অনুযায়ী বিদ্যালয়ে নিয়ম মাফিক দায়িত্ব পালন করে আসছি । উল্লেখ্য যে, ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত আমরা তথ্য ও যোগাযোগ বিষয়ের পাঠদান করে আসছি ।
যদি শিক্ষাই জাতির মেরুদন্ড হয়? তাহলে আমরা মনে করি “ডিজিটাল বাংলাদেশে” মেরুদন্ড কম্পিউটার শিক্ষা তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা । তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “ডিজিটাল বাংলাদেশ” গড়ার কারিগর কম্পিউটার শিক্ষকদের উপর থেকে শর্ত তুলে নিয়ে বেতন- ভাতা নিশ্চত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি ।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন যাহার নং শিম শাঃ১৩/এমপিও-১২/২০০৯ (অংশ) ৩৯৬ তারিখ-১৩-১১-২০১১ খ্রিঃ অতিরিক্ত শ্রেণী শাখা/বিভাগ খোলার ক্ষেত্রে উক্ত শ্রেণী শাখা/বিভাগের বিপরীতে নিযুক্ত শিক্ষকের বেতন-ভাতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বহন করতে হবে । আমরা কম্পিউটার শিক্ষক অর্থাৎ কম্পিউটার বিষয় কোন অতিরিক্ত শ্রেণী শাখা/ বিভাগ নয় বা এর আওতায় পড়ে না । তাছাড়া কম্পিউটার শিক্ষক প্যাটার্নভূক্ত ১১ (এগার) জন শিক্ষকের একজন । যেহেতু কম্পিউটার একটি আবশ্যিক বিষয় সুতরাং কম্পিউটার শিক্ষকও একজন আবশ্যিক শিক্ষক । এই আবশ্যিক শিক্ষকের বেতন- ভাতা নিশ্চিত করা সরকারের একান্ত দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনেকরি ।
অতএব বিনীত প্রার্থনা আমাদের আবেদনটির গুরুত্ব বিবেচনা করে, অযৌক্তিক শর্ত বাতিল করে কম্পিউটার শিক্ষকদের এমপিও ভুক্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।
বিনীত নিবেদক,
কমিটির পক্ষে

০১৯৫০-১২৩০৮০
০১৯১৭-০৫৩৮৯৫
01723-211368
০১৯১১০৫১২৭৫
০১৭১৯৯৪৬৫৭৭
০১৭১৪৮৯১৪৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×