somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চিঠি..

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলাহী ভরসা
মাদলা- 01/04/2018
প্রিয় বন্ধু রশিদ,
কেমন আছ? নিশ্চয় তোমার ঐশ্বরিক উপহার তোমার প্রিয় সন্তান, স্ত্রী- পরিবার পরিজন লইয়া সুস্থ ও সুখী আছ। আমি ও ভাল আছি। পরসমাচার এই যে, কত দিন হইল তোমার সহিত আমার পত্রালাপ হয় না, তা মনে পড়ে নে। যদি ও আমাদের মধ্যে প্রযুক্তির আশির্বাদে যোগাযোগ হয় তথাপি কথপোকথন (Chat) হয় না। কার্যত (Virtually) আমাদের মধ্যে মাথায় মথায় টোকর লাগিলেও নয়! জুকার বার্গ ভাই (সমবয়সী কিনা) যে প্লাটফরম সারা বিশ্বের মানুষদের জন্য তৈয়ার করিয়াছে- তাহাতে সামাজিক যোগাযোগ হয়ত রক্ষা হয়, প্রাকৃত প্রেম ভালবাসা রক্ষা পায় কি না-তাতে আমি সন্দিহান। তাই এই প্রেমাবেগ, বন্ধুত্বে ঠাসা অকৃত্রিম চিঠি খানি তোমাকে লিখিতেছি। জানি না তোমার পাড়িবার বা উত্তর দিবার সময় হইবে কি না । আমি জানি তোমার বড় বড় মানুষের বড় বড় অংকের হিসাব কষিতে কষিতে দিবা-রাত্র, সপ্তাহ জীবন থেকে বিলিন হইয়া যাইতেছে কিন্তু তোমার সঞ্চয়ের অংক বড় হয় নাই এ আমি হলফ করিয়া বলিতে পারি।
কি আশ্চার্য্য ! আমি তোমার ক্যাশ বাকশে হাত দিয়া ফেলিলাম- একেবারে অধিকার চর্চা। দুঃখিত বন্ধু!
তোমাকে দুইটা হেতুতে এই সাদা কাগজের বুকে কাল কালির আচঁড় কাটিতেছি। পহেলা নং হেতু- এই তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবীর মানুষ একবারেই চিঠি লেখা ভুলিয়া যাইতেছে- বাঙালী হিসেবে আমার তো অনেক আগে থেকেই “সাহেব ভদ্র” হইয়া উঠিবার চেষ্টা করিয়া আসিতেছি; তাহার সদুত্তর ইতিহাসেই সুন্দর করিয়া মুদ্রিত রহিয়াছে। সেই বাংলা ভাষায় চিঠি লিখিবার ‘চল’ কে ধরিয়া রাখিতেই তোমাকে লেখা ।
দ্বিতীয় নং হেতুটি হইল- না, তোমার কাছে টাকা পয়সা ধার চাহিব না, তোমার থেকে অনেক ধার লইয়াছি- সময় টা ছিল ২০০০ সাল, আমার এখনও দিবালোকের মত স্পস্ট মনে আছে, আমার যখন এস এস সি পরীক্ষার ফরম ফিলাপের টাকা কম পরিয়াছিল বিদ্যালয়ের কসাই প্রশাসন যখন কিছুতেই ছাড় দিতে রাজি হইতেছিল না- তুমি তখন পাঁচ (৫০০/=) শত টাকার একটা কড়কড়ে নোট দিয়ে বলিয়া ছিলে-“এখন ফিলাপ কর পরে দিয়া দিস”। পরে তা তোমাকে দিয়াছি কিনা আমার মনে নেই ! শিক্ষকতা পেশায় ঢোকার পরও তোমার থেকে তিন হাজার (৩০০০/=) টাকা ধার লইয়াছিলাম। সেটা অবশ্য বছর দুই পরে পরিশোধ করেছিলাম।
বন্ধুত্বের সম্পর্কে বন্ধু, বন্ধুর কাছে কৃতজ্ঞ হয় কি না, হওয়া উচিৎ কিনা আমি বিচার করিতে পারিব না, তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ! ঐ সকল ঋণে আমি তোমার কাছে অনেক ঋণী বন্ধু।
দ্বিতীয় হেতুরে কথা কিন্তু এখনও প্রকাশ করিই নি। আমার বড্ড খায়েশ হইয়াছে আমার কিছু কবিতা- অকবিতা জড়ো হইয়াছে-আমার ব্যাগে, কাগজে, ড্রয়ারে সেগুলোকে একটি গ্রন্থে গ্রন্থবদ্ধ করিতে চাহিতেছি। তোমার স্বরণাপন্ন হইলাম এই হেতুতেই। গত বছরে ২১ শে বই মেলায় তেমার একখানা উপন্যাস গ্রন্থ “প্রান্তিক” প্রকাশিত হইয়াছিল- সেই সুবাদে তুমি প্রকাশক ও প্রকাশনা বিষয়টির অ,আ জানো- এদিকে আমি তো এ ব্যাপারে প্রি-প্রাইমারীর শিশু। আমাকে পুস্তক প্রকাশের ব্যাপারে তোমার সাহায্য করিতে হইবে। এই ব্যাপারে সবিস্তার জানাইলে বাধিত হইব।
অনেক কথা বকি থাকিয়া গেল অন্য একদিন আরেক চিঠিতে সময় করিয়া বলিব। ভাবিকে আমার প্রার্থনা পৌছাইয়া দিও, তোমার বাচ্চটিকে আমার আদর দিও।

আজ আর নয় -
দেখা হবে ফেসবুকে, কথা হবে চ্যাটে (Chat)।


ইতি

তোমার
কৈশরের পাগলাটে বন্ধু
রফিক









সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×