মুক্ত সংলাপঃ আমরা মানুষ আর আমাদের ইচ্ছেরা
তুমি আমি কিংবা আমরা হবো
জন্ম-জন্মান্তরের সাথী।
আমরা চাঁপা হবো, গন্ধে মাতাল দুপুর হবো
আমরা শিশির ভেজা সকালও হবো।
-আমরা সকাল-দুপুর হবো, রাত হবো না?
-হবো পূর্ণচন্দ্র রাত; কিংবা নিকষ কালো রাত, আমরা আধারে আলিঙ্গন হবো।
সাপের মত ফুসফুস শব্দে মাতিয়ে তুলবো চারপাশ
আমরা আনন্দিত হবে রাতের মোহময়তা গায়ে মেখে।
-আমরা সবুজ হবো কি?
-হ্যাঁ আমরা বনভূমির মাঝে সারি সারি স্বপ্ন বুনবো চারা গাছের মতো।
আমরা কাটা তারের জাল বুনবো; যেমন থাকে ফনি মনসার গায়
-আমরা কারো শুভাকাঙ্ক্ষি হবো কি?
-হবো। বেথুন কিংবা বেবোর্ন কলেজের অধ্যাপিকার আচলে রোদ হবো।
আমরা শিক্ষকের কলমের কালি হবো।
দিনমজুরের ঘাম কিংবা লুটেরার উল্লাসও হবো।
-আমরা কি কখনো ধ্বংস হবো?
-প্রতিবাদের দেয়ালে লাভা জমে যখন বিস্ফোরন হবে তখন আমরা অগ্নিকুন্ডের চেয়েও বড় কিছু হবো।
শীতলতায় জমিয়ে দেব হাজার লোকের স্বপ্ন। অপবাদের ভাষা দেবে চপেটাঘাতে
-আমরা কি কখনো বন্ধু হবো?
-হবো মাতালের মাতলামি; অভাগার সাথী আর আলোর রাতি।
আমরা মেঘের ছায়া আর পাহাড়ের উচ্চতা হব।
আমরা বন্ধু হবো বর্ষায় ভেসে যাবে মেঠো পথ আর উঠোন।
-আমরা ভালোবাসা দিয়ে কি কারো পাশে রবো?
-হ্যাঁ, যার খুব করে বাঁচার শখ, তার মনে ভালোবাসার সুভাষ দেব, যেন প্রান পায় তার ইচ্ছেরা।
আমরা ভালোবাসার সমুদ্রকান্তা হবো
শত বছরি বটগাছের শাখায় উড়বে আমাদের প্রেম নিশান।
-আমরা কারো কষ্ট হবো কি?
-আমরা একটা নদী বানাবো; সবার কষ্ট জমা দেবে সেথায়। আমরা অপরাধীর সাজা হবো। কলঙ্কিনীর কলঙ্ক হবো। আমরা লজ্জা হবে ধর্ষিতার। আমরা অথর্ব হবো ভাষাহীনের।
-আচ্ছা আমরা কষ্ট হবো, আনন্দ হবো, সুখ হবো না?
-সব কিছুতেই যখন থাকবো তাহলে এটা কেন বাকী রবে। আমরা দ্বিগবিজয়ী হবো।
হবো তিন রাস্তার মোড়ে ভাস্কর্য। মেঘের পরে রোদ হবো; দৈন্যতার ঘরে অর্থ হবো। অন্ধের আলো হবো।
আচ্ছা আমরা যে এতকিছু হবো ভাবছি, কিন্তু তা কিভাবে? আর আমরাই বা কে?
-আমরা মানুষ আর আমাদের এ সকল আস্ফালন হলো আমাদের ইচ্ছেরা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রচনাকাল: ২০১১ খ্রি:
নাটোর বোডিং
নাটোর।
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।