somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রয়কথা ৩

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পাহাড়ি শীতের রাত। ভাঙ্গা দরজার ফাঁক দিয়ে আসছে কনকনে ঠান্ডা হাওয়া। আমি মেসেঞ্জার খুলে বসে আছি একজনের অপেক্ষায়। তিনি আমার পরিচিত নন তবে আমার প্রতি উনার অধীর আগ্রহ আমাকে অবাক করে। তিনি প্রতিদিন আমার কুশল জানতে চান আমি সম্ভবপর উত্তর দেই। অনেক দিনের বদঅভ্যাস ভেঙ্গে আজ আমি জানতে চাইলাম তার কুশলাদি। আমাকে তার উত্তর দিয়ে বললো একটু সময় দেয়া যাবে? আমি হ্যাঁ বলতেই সে কথোপকথন চালু করলো।

-কী করেন আপনি?
-বাদাম বেচি।
-ওয়াও!
-মানে।
-যারা ফেরি করে বাদাম বেঁচে, আইসক্রিম বেঁচে তাদের আমার খুব ভালো লাগে। আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে? ইয়ে মানে প্রেমিকা-ট্রেমিকা জাতীয় কিছু।
-বাদামঅলার আবার প্রেমিকা হয় না কি!
-উফ! তাহলে তো আরও ভালো হলো। আমি আপনার সাথে প্রেম করবো, তারপর পালিয়ে যাবো।
-অনেকটা সিনেমার মতোন।
-হ্যাঁ, একজ্যাক্টলি। আমাদের হবে অভাবের সংসার। সারাদিন বাদাম বেচা জীবন। এ্যাই, ভাই বাদাম খাইবেন, আপা বাদাম নেন। এভাবে স্লোগান দিয়ে বাদাম বেচবো। দিনশেষে অল্পক’টা টাকায় দৈনন্দিন বাজার করে ঘরে ফিরবো দুজনে। সেই উপন্যাসের পাতার মতো, তেল থাকবে তো নুন থাকবে না। তবুও আমাদের প্রেম থাকবে অটুট।
-যদি গাছতলায় থাকতে হয়।
-দারুন হবে।
-মানে।
-আমাদের হবে গাছমানব সংসার। পত্রিকার পেছনের পাতায় নিউজ হবে প্রেমিক-প্রেমিকা গাছপাতার সংসার। আমার বাপি আমাকে ফিরিয়ে নিতে আসবে। আমি যাবো না। বাপি কষ্ট পেয়ে আমার হাতে লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে চলে যাবে। তারপর আমরা সেই লাখ টাকার চেক দিয়ে কাগুজে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দেবো। সে নৌকা ভাসতে ভাসতে ইন্দ্রপ্রস্থে পৌছে যাবে। অপ্সরীরা বলবে, ঢং দেখে বাঁচিনা!
-আপনি কখনো অভাব দেখেছেন? সিনেমা বা গল্প-কাহিনীর নয়। খুব কাছ থেকে দেখেছেন।
-দেখিনি বলেই তো দেখতে চাইছি। চারপাশে দুঃখ নেই, ঘুরছে পথে-প্রান্তরে। সেটাকে এবার কাধে তুলে নিতে চাইছি।
-আমি আসলে কল্পনার কথায় চলি না। বাস্তবের রথের চাকায় পিষ্ট হয়ে আছি। আপনার কল্পনার সংসারে আমার প্রবেশাধিকার নেই।
-আপনি তাহলে আমার সাথে ঘর সংসার করবেন না?
-এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসুন। তারপর ভেবে দেখবো।
-ও, এই কথা। ঠিকানা বলুন?
-একশো চব্বিশ নম্বর ঘর, তালতলা বস্তি।

মেসেঞ্জার অফ করে ভাবলাম আমি যে বস্তিতে থাকি একথা শুনে এতোক্ষণে নিশ্চয়ই ঘোর কেটে গেছে। এরপর আর গাছতলায় থাকার বা সংসারী হবার গান গাইবে না। তারপর রাত জাগতে জাগতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শব্দ শুনে চোখ মেলে চেয়ে দেখি দুর্দান্ত সকাল এসে দাঁড়িয়েছে ভাঙ্গা ঘরের চারপাশে সেই সাথে দরজা ধাক্কানোর শব্দ আসছে সামনে থেকে। উঠে গিয়ে দরজা খুলে দেখি তিনি এক কাপড়ে এসে হাজির। এখন আমার কী হবে?

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×