somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি তা'র পড়ে থাকে পথের ধূলোয়

০৮ ই মে, ২০১৮ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন মনঘোর মেঘদিন ছিল না। রোদমুখো রঙদার দিন ছিল। তোমার শাড়ির ভাঁজে কথারা ছিল দ্বৈতসত্তার অধিকার নিয়ে। তোমাদের নিবাসতলে অধিক জনমানুষের কোলাহল তুমি নিতে পারছিলে না। ‘তবুও মেনে নিতে হয়’ এ কথাটি তোমার ভেতরে গেঁথে দেয়া হয়েছিল। অপরাজেয় অলক্ষুণে সম্পর্কের হাত থেকে পালিয়ে বেড়াবার জন্য হলেও এইসব মেনে নিতে হয়।


দুপুর হয়ে আসছিল, জনসমুদ্র থেকে তোমার অনুমতি নেবার জন্য কেউ একজন অবতীর্ণ হলো যখন, তখন তুমি নিজের সাথে খেলছো শাড়ি-সম্পর্কের এক আজব খেলা। দুপুররাগে কত কিছু যে ফেলে যেতে হয়, রুপার উঠোন, উদাসী কলতলা, একক টেবিল, অন্ধগলি, হাতের লেখা চিঠি, সেলফোনে জমা মেসেজ, ডিলিট না করা নম্বর, ক্যালেন্ডারে কষা আঁক, নিদ্রিত প্রার্থনা, স্পর্শ আরও কত কী!


তুমি চোখ পাড়ায় চোখ বুজে একটা নতুন পৃথিবী কল্পনা করতে করতে একটা সম্পূর্ণ অচেনা সম্পর্কে মত দিয়েছিলে আজীবন তার সাথে খুনসুটি করে ঘরের ঘরবধূ হয়ে ভোর-দুপুর-নিশিতে মিশে যাবে বলে। কিছুটা চোখের জল চোখ থেকে কপোল গড়িয়ে একটা পানিপথও এঁকেছিলে। একটা বিরহ উপাখ্যান বুকের মধ্যে জমিয়ে রেখে বলতে ভুলে গিয়েছিলে। এই ভুলে যাওয়াটা ইচ্ছাকৃত ছিল।


পায়ের পর পা রেখে পথের কোলে চিহ্ন এঁকে চলা তোমার সে পথের সাথি যেজন ছিল, তাকেও ছেড়ে যেতে হবে ভেবেই তোমার চোখে স্রোতের ধারা নেমেছিল। তুমি আড়াল করেছিলে। যে আড়াল মেঘ তার চাঁদকে করে রাখে সময়ের দোলাচলে। মেঘের আড়াল থেকে না হয় নিজেকে রক্ষা করে দোলায় উঠে যাওয়া যায় কিন্তু মুছে ফেলা যায় না হয়তো যা, ভেসে চলে মনের ধুলোঝরা পথে-পথে।


সত্যি-মিথ্যার খেলাচ্ছলে নিজেকে নিয়ে বড় কোনো আয়োজন করতে গেলেই চোখের জলে যে কপোলে পানিপথ হয়ে যায় তার গায়ে রক্তিম আভায় এখন আর হাসি ফোটে না। মনঘোর মেঘদিন এসে রোদমুখো দিন ঢেকে দেয়। স্মৃতি তার পড়ে থাকে পথের ধুলোয়।

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ রাত ১১:০১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×