somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র য় ক থা ২০১৯

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পৃথিবীর রাজ্যে অর্থই সর্বময়। ক্ষুধার রাজ্যে অসহায় মানুষ। মানুষের রাজ্যে আমি নিজেও সর্বহারা। কেটে ফেলা জলের পুকুর জুড়ে শুধুই আফসোস শব্দের আস্ফালন। চলে গেলো দুইহাজার উনিশ খ্রিস্টাব্দ। কতো কিছু করার ফাঁদে আসমান ভাসমান হতে হতে আমি এখন দূর নক্ষত্রের পথে। করা হয়নি কোন কিছুই যা করার ছিলো কথা। এরপর আর কখনো করা হয়ে উঠবে না। হারিয়ে ফেলা দীর্ঘ তেত্রিশ বছরে ছিলো না বড় প্রাপ্তি সেটা বলা যাবে না, ছিলো যা প্রাপ্তি হলো, তা দিয়ে জীবনের খাতায় লেখার মতো কিছুই নেই।

বনের যৌবন থেকে একরকম অর্ধচন্দ্র খেয়ে নিজের কক্ষে চলে এসেছিলাম তারপর থেকে বিপরীত মুখে ফেরা হয়নি সেন্ট হেলেন বা সেন্টিনেল দ্বীপের সেই জনসমুদ্রে। একরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবো ভেবে হেঁটে হেঁটে একটা সমুদ্র তৈরী করে ফেলেছি কিন্তু তাতে জলের কোন আশ্রয় নেই। জলের কোন পাহাড় নেই।
লোকে বলে মানুষের প্রতিভা নাকি আটকে রাখা যায় না। আমার বেলায় সেটাই হয়েছে প্রতিভার ফাঁকে আটকে আমি আড়ালে চলে গেছি।

দুই হাজার উনিশ ছিলো প্রকাশ করার স্বকাশ-সকাল এরপর যা হবে তা রবে না লেখা কোন ইতিহাসের পাতায়। কে যেন বলেছিলো, পাহাড়ে পাথর জন্মে এখন মনে হচ্ছে পাহাড়টা আমি পাথরটা আমার ভাগ্য। নিজেকে গড়ে তোলার দিনে খড়ে পুড়ে ঝরে গেলাম আমি। দীর্ঘ তেত্রিশ বছরে আমার বন্ধুর সংখ্যা দেড় ডজনের কিছু বেশী যদিও আমার নিজের কোন সাফল্য নেই তবুও তাদের সাফল্যে আমি সবসময়ই নেপচুনের কক্ষপথ অনুসরণ করেছি।

পিতৃপ্রদত্ত এ জীবন হেলা-ফেলায় অবহেলায় অলাভজনক খেলায়-খেলায় শেষ হয়ে গেলো। প্রতিভা নিয়ে সুকান্ত কবি মরে গেছিলো, ক্ষুদিরামও বিপ্লবী হয়েছিলো কিন্তু তাদের দর্পের কাছে আমি নস্যি হয়েও পৃথিবীর আলোবাতাস খেয়ে নিচ্ছি।
কেউ হয়তো বলবে, অর্থই সব নয়। হতে পারে তাদের পকেটে পর্যাপ্ত অর্থ আছে বলেই। আমার নেই থাকলে জীবনে ইতিহাস লিখে যেতে পারতাম। এখন ক্ষুধার রাজ্যে আমি অর্থহীন, অর্থের রাজ্যে বন্ধুহীন, সম্পর্কের রাজ্যে সঙ্গীহীন। বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে একটু একটু করে মরে যাচ্ছি।



__
সুসং নগর, উইলকিংসন রোড
২০১৯/১২/৩১
__
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×